| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ভারতের স্বপ্নকে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন দুই ইংলিশ কিংবদন্তি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৫ ১১:৩৬:২৮
ভারতের স্বপ্নকে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন দুই ইংলিশ কিংবদন্তি

চতুর্থ দিন শেষে এই দুজন এবং ইংল্যান্ডের অ্যালেক্স লিসের হাফ সেঞ্চুরিতে তিন উইকেটে রান করেছেন ২৫৯। খেলা জিতে এবং সিরিজ শেষ করতে সাত উইকেট হাতে ইংল্যান্ডের প্রয়োজন ১১৯ রান।

১২৫ রানে তিন উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করে ভারত। এ দিন দেখেশুনেই শুরু করেন চেতেশ্বর পূজারা এবং ঋষভ পান্ট। তবে তাদের দুর্গ বেশীক্ষণ টিকতে দেননি স্টুয়ার্ট ব্রড। ১৬৮ বলে ৬৬ রান করা পূজারাকে ফিরিয়েছেন তিনি।

ব্যাকওয়ার্ড পয়েন্টে লিসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তারপর পান্টের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন শ্রেয়াস আইয়ার। কিন্তু বেশীক্ষণ থাকতে পারেননি তিনিও। পান্ট-আইয়ারের ৩৭ রানের জুটি ভাঙেন ম্যাথু পটস।

পটসের বলে পুল শট খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দেন আইয়ার। ১৯ রানে বিদায় নেন তিনি। এর দুই ওভার পর ফিরে যান হাফ সেঞ্চুরি হাঁকানো পান্টও। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ভারতকে পথ দেখানো পান্টের ব্যাটে এ দিন আসে ৫৭ রান। ৮৬ বলে খেলা এই ইনিংসে ছিল আটটি চারের মার।

এরপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ভারত। শেষ লগ্নে ভারতের আগের ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান রবীন্দ্র জাদেজার ব্যাটে আসে ২৩ রান। মোহাম্মদ শামি করেন ১৩ রান।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩৩ রান খরচায় তিন উইকেট নেন অধিনায়ক বেন স্টোকস। দুটি করে উইকেট নেন ব্রড ও পটস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...