| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

অবশেষে জানা গেল রোনালদো ম্যানইউর অনুশীলনে যোগ না দেওয়ার কারণ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৪ ১৬:৫৩:৩৪
অবশেষে জানা গেল রোনালদো ম্যানইউর অনুশীলনে যোগ না দেওয়ার কারণ

ইংল্যান্ডের বাইরের ফুটবলাররা সোমবার ওল্ড ট্র্যাফোর্ড প্রশিক্ষণ কেন্দ্রে নতুন কোচ টেন হিউজের কাছে রিপোর্ট করার কথা। সব ফুটবলার উপস্থিত থাকলেও ক্রিশ্চিয়ানো রোনালদো আসেননি।

আগের দিন, তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে বলেছিলেন যে তিনি এই মৌসুমে ক্লাব ছাড়তে চান। চ্যাম্পিয়ন্স লিগে খেলার উদ্দেশ্যেই তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান বলে জানা গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে রোনালদোর অনুপস্থিতির একদিন পর থেকেই গুঞ্জন ও জল্পনা ছড়াতে শুরু করে।

প্রশ্ন দেখা দেয়, কেন রোনালদো অনুশীলনে যোগ দেননি? কেন তিনি কোচের কাছেও রিপোর্ট করেননি? তাহলে কী সত্যি সত্যি ম্যানইউ ছেড়ে দিচ্ছেন তিনি? ম্যানইউও তাকে ক্লাব ছাড়ার অনুমতি দিয়ে দিয়েছেন?

এসব প্রশ্নের উত্তর জানা গেছে অবশেষে। অফিসিয়ালি ম্যানইউ ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন, পারিবারিক কারণে ম্যানইউর প্রি-সিজন ট্রেনিংয়ে অংশ নিতে পারছেন না তিনি। ক্লাবও তাকে এ বিষয়ে অনুমতি প্রদান করেছে।

মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে ম্যানইউ থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফর করবে। আগামী শুক্রবার এই দুটি দেশের উদ্দেশ্যে বিমানে উঠবে ম্যানইউর ফুটবলাররা।

এদিকে ম্যানইউ ছাড়ার জন্য রোনালদোর আনুষ্ঠানিক আবেদনে খুব বেশি সাড়া দিচ্ছে না ম্যানইউ। তারা সরাসরি জানিয়েছে, রোনালদো নট ফর সেল। তাদের জন্য আগামী মৌসুমে রোনালদোকে খুব প্রয়োজন। এসব কারণে এই পর্তুগিজ তারকাকে ছাড়তে নারাজ ম্যানইউ কর্মকর্তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...