| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

১ ওভারেই বাজিমাত,তবুও বোলিং পেলেন না এই খেলোয়াড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৪ ১১:৩২:০৩
১ ওভারেই বাজিমাত,তবুও বোলিং পেলেন না এই খেলোয়াড়

মোসাদ্দেক তার কাজ ঠিকঠাকই করেছেন। সেই ওভারে পুরানকে সাজঘরে পাঠিয়ে দেন, টি-টোয়েন্টি ম্যাচে দুই দলের মধ্যে একমাত্র মেডেন ওভার আদায় করেন এই ডানহাতি স্পিনার। ১-১-০-১, বোলিং ফিগার থাকা সত্ত্বেও মোসাদ্দেক উইন্ডসর পার্কে বল করেননি।

ম্যাচ শেষে মোসাদ্দেককে আর বোলিং না দেওয়া নিয়ে জানতে চাওয়া হয় টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহর কাছে। যথারীতি ডানহাতি-বাঁহাতি তত্ত্ব নিয়ে হাজির হোন টাইগারদের এই টি-টোয়েন্টি অধিনায়ক। উইন্ডিজদের ডানহাতি ব্যাটসম্যান ছিল বলেই মোসাদ্দেককে আর বোলিংয়ে আনেননি তিনি।

মাহমুদউল্লাহ একই প্রসঙ্গ টেনে আনেন সাকিব আল হাসানকে নিয়েও। বাম হাতি ব্যাটসম্যান পুরান মাঠে থাকায় টাইগার স্পিনার সাকিবকে আনেননি তিনি। অথচ ডানহাতি রোভম্যান পাওয়েলের বিপক্ষে এক ওভারে ২৩ রান হজম করেন সাকিব।

ম্যাচশেষে মাহমুদউল্লাহ বলেন, ‘মোসাদ্দেককে আমি অবশ্যই বোলিং করাতাম। কিন্তু পাওয়েল যখন ব্যাটিংয়ে ছিল, দুইজন ডানহাতি ব্যাটসম্যান আর কাউ কর্ণারটাও কিছুটা ছোট ছিল। তাই আমি রিস্কটা নেইনি।

আমি তাসকিনকে তখন বোলিংয়ে আনি, ওইপাশ থেকে সাকিব বোলিং করছিলো। আর আপনি দেখবেন আমি সাকিবকে কিছুটা পরে বোলিংয়ে আনি, যেহেতু পুরান ব্যাটিং করছিলো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...