| ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ভুল করে ভারতের কোচের চাকরি পেয়েছিলেন তিনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৩ ১৮:১৯:১৭
ভুল করে ভারতের কোচের চাকরি পেয়েছিলেন তিনি

জুলাই ২০১৭ সালে, শাস্ত্রী দুই বছরের জন্য ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন। ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। এর অধীনে, ভারত ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে এশিয়ার প্রথম দল হয়ে উঠেছে। দলটি ২০২০-২১ মৌসুমে অজিতের মাটি থেকে সিরিজও জিতেছিল।

প্রথম দল হিসেবে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টিতে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। এমন সাফল্যের পরও রাহুল দ্রাবিড়কে শাস্ত্রী জানিয়েছিলেন যে, সে ভুলে ভারতের কোচের দায়িত্ব নিয়েছিলেন। সেই সঙ্গে শাস্ত্রী জানিয়েছেন, ভারতের কোচের দায়িত্ব নেয়ার জন্য দ্রাবিড়ের চেয়ে ভালো কেউ ছিল না।

এ প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘আমার থেকে দায়িত্ব নেওয়ার জন্য রাহুলের থেকে যোগ্য ব্যক্তি আর কেউ ছিল না। ভুল করে কোচের চাকরি পেয়েছিলাম, সেটা আমি রাহুলকে বলেছিলাম। আমি ধারাভাষ্য কক্ষে ছিলাম। হঠাৎ আমাকে সেখানে যেতে হলো এবং আমি কাজটি করলাম।’

‘কিন্তু রাহুল এমন একজন যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে। সে কঠিন কাজ করেছে। সে অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিল। তার পর জাতীয় দলের দায়িত্ব নিয়েছে। আমার মনে হয় দল সাড়া দিলে সে এটা উপভোগ করবে।’

ভারতের মতো দেশে ক্রিকেটের জনপ্রিয়তা সবচেয়ে ওপরে। এমন জায়গায় ক্রিকেট খেলা থেকে কোচিং, সবকিছুই করতে গিয়ে অনেক কিছুর খেয়াল রাখতে হয়। ভারতের মতো দেশে লুকানোর কিছু নেই বলে মনে করেন শাস্ত্রী। ভারতের সাবেক প্রধান কোচ জানান, ভারতে প্রতিদিন ১.৪ বিলিয়ন মানুষ আপনাকে কাঁটাছেঁড়া করে।

শাস্ত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম এটি ফলপ্রসূ হবে। এটা অকৃতজ্ঞ একটা কাজ হতে পারে কারণ আপনি আপনার জীবনের প্রতিটা দিন ১.৪ বিলিয়ন মানুষের দ্বারা কাঁটাছেঁড়া করে। আড়ালের কিছু নেই, লুকানোর কিছুও নেই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...