| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ করেই ম্যানইউ ছাড়তে চান এই কিংবদন্তি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৩ ১১:১১:৫৫
হঠাৎ করেই ম্যানইউ ছাড়তে চান এই কিংবদন্তি

তাই আগামী মৌসুমে ইউনাইটেডেই থাকতে চান না পর্তুগিজ সুপারস্টার। তিনি এমন একটি ক্লাবে যোগ দিতে চান যেটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। ইতিমধ্যেই ক্লাব ছেড়েছেন তিনি। ভালো প্রস্তাব পেলে তাকে বিক্রি করে দেওয়া হবে বলে ক্লাবকে জানিয়েছেন রোনালদো।

সর্বপ্রথম এ খবর জানিয়েছে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য টাইমস। পরে নিজেদের সূত্রে একই খবর প্রকাশ করেছে খেলাধুলাভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন। সন্তোষজনক কোনো প্রস্তাব পেলে নতুন ক্লাবে চলে যেতে চান রোনালদো।

২০২১-২২ মৌসুমে ইউনাইটেডে ফিরে প্রিমিয়ার ৩০ ম্যাচে ১৮ গোল করেছিলেন রোনালদো। সবমিলিয়ে এ মৌসুমে ক্লাব ফুটবলে রোনালদো করেছেন ২৪ গোল। কিন্তু তার দল প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে আশাব্যঞ্জক কিছু করে দেখাতে পারেনি।

ইউনাইটেডের সঙ্গে এখনও এক বছরের চুক্তি রয়েছে ৩৭ বছর বয়সী রোনালদোর। এর সঙ্গে চাইলে আরও এক বছর বাড়ানোর পথও খোলা রাখা হয়েছে চুক্তিতে। কিন্তু মূল দুই বছর চুক্তির মেয়াদ শেষ না করেই ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পর্তুগিজ অধিনায়ক।

ইএসপিনের প্রতিবেদনে জানা যাচ্ছে, বয়সের কাঁটা ৩৭ পেরিয়ে গেলেও রোনালদোকে দলে ভেড়াতে আগ্রহী রয়েছে ইংল্যান্ডের চেলসি, জার্মানির বায়ার্ন মিউনিখ, ইতালির নাপোলির মতো বড় বড় ক্লাবগুলো। তাদের কাছ থেকে ভালো প্রস্তাব পেলেই বদলে যাবে রোনালদোর ঠিকানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। বয়সভিত্তিক ফুটবলের এই ...