| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

যে কারনে আজ নাও হতে পারে বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০২ ২২:১৭:৪৭
যে কারনে আজ নাও হতে পারে বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচ

থামার কোনো লক্ষণ নেই বললেই চলে। যার ফলে দুই দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অথচ পাঁচ বছরের অপেক্ষা শেষে বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন রাঙানোর জন্য অপেক্ষায় আছে উইন্ডসর পার্ক।

যে মাঠে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ানডে খেলে দুটিতেই জয় দেখেছিল সাকিব আল হাসানের দল। পরবর্তীতে এই মাঠে খেলা হয়েছে আরও। তবে ২০১৭ সালের সেপ্টেম্বরে হারিকেন মারিয়ার আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল মাঠটি।

এরপর ৬ মিলিয়ন ডলার খরচায় আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী হয়ে উঠে উইন্ডসর পার্ক। তবে বৃষ্টির বাগড়ায় আজ সেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে কেবল আজ নয়, একই ভেন্যুতে অনুষ্ঠেয় আগামীকালকের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও বৃষ্টির বাধার শিকার হতে পারে। এদিকে বৃষ্টির জন্য এখানে অনুশীলনের সুযোগ পায়নি টাইগার ক্রিকেটাররাও।

বৃষ্টির কারণে কেবল ফুটবল খেলে ও ৪০ মিনিটের ফিল্ডিং সেশন শেষে ফিরতে হয়েছে টাইগার ক্রিকেটারদের। এদিকে খেলার দিন আজও বৃষ্টির কারণে মাঠে আসতে দেরি হয়েছে ক্রিকেটারদের। ডমিনিকায় সকাল থেকে বৃষ্টি থাকলেও নেই সূর্যের দেখা। যার ফলে শঙ্কা জাগে, হবে তো বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে একচেটিয়া জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধের ২-০ ব্যবধানের ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...