| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

অবিশ্বাস্য রেকর্ড: মাত্র ৪ বলে লঙ্কানদের হারিয়ে টেস্ট ম্যাচ জিতলো অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০১ ১৪:২৯:৪৫
অবিশ্বাস্য রেকর্ড: মাত্র ৪ বলে লঙ্কানদের হারিয়ে টেস্ট ম্যাচ জিতলো অস্ট্রেলিয়া

অজি বোলার নাথান লিয়ন আর ট্রাভিস হেডের ঘূর্ণিতে ১১৩ রানেই গুটিয়ে গেছে লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। ফলে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় মাত্র ৫ রান। অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার রমেশ মেন্ডিসের প্রথম দুটি বল দেখে খেলেন। তৃতীয় বলেই হাঁকান বাউন্ডারি। লাগতো এক রান। কিন্তু ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করার লোভ সামলাতে পারেননি অসি ওপেনার।

এতে করে মাত্র ৪ বলেই ১০ উইকেটের জয় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো প্যাট কামিন্সের দল।

প্রথম ইনিংসে ২১২ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ৩২১ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ৮ উইকেটে ৩১৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়া আর মাত্র ১১ বল টিকতে পেরেছে।

বড় ব্যবধানে পিছিয়ে থেকে শুরুটা খারাপ ছিল না শ্রীলঙ্কার। দিমুথ করুনারত্নে আর পাথুম নিশাঙ্কা উদ্বোধনী জুটিতে তোলেন ৩৭ রান। করুনারত্নেকে (২৩) ফিরিয়ে এই জুটিটি ভাঙেন নাথান লিয়ন। নিশাঙ্কা (১৪) হন সোয়েপসনের শিকার।

৮ রান করা কুশল মেন্ডিসকে তুলে নেন লিয়ন। ম্যাথিউজ করোনা পজিটিভ হওয়ায় বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন ওসাদা ফার্নান্ডো। তিনিও সুবিধা করতে পারেননি। ১২ রান করে সোয়েপসনকে উইকেট দেন। ৬৩ রানে ৪ উইকেট হারায় লঙ্কানরা।

তখনও বোঝা যায়নি, এভাবে ধস নামবে স্বাগতিকদের। কে জানতো, ট্রাভিস হেডই এমন চমক দেখাবেন! দিনেশ চান্দিমালকে (১৩) বোল্ড করে শুরু। পরের তিনটি উইকেটে একবারও ফিল্ডারের সাহায্য লাগেনি পার্টটাইমার এই অফস্পিনারের। আগের ২৬ টেস্টে একটি উইকেটও না পাওয়া হেড এবার ১০ রানেই তুলে নেন ৪টি উইকেট। ৩১ রানে ৪ উইকেট নেন লিয়ন।

ফলে ১৮ রানে শেষ ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। ম্যাচটাও শেষ হয়ে যায় তৃতীয় দিনের লাঞ্চের আগেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

ক্রীড়া প্রতিবেদক: আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে প্রথম ফিফা আসিয়ান কাপ। ৪ অক্টোবর ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...