| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সেরা ব্যাটাররাও যে কারনে আফ্রিদিকে মোকাবিলা করতে ভয় পায়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০১ ১০:২৩:২৩
বিশ্বের সেরা ব্যাটাররাও যে কারনে আফ্রিদিকে মোকাবিলা করতে ভয় পায়

টেইট বলেছেন, ‘কখনও কখনও তো শাহিনের পেসও প্রয়োজন পড়ে না। তার উপস্থিতি, বোলিং মার্কে লম্বা হয়ে দাঁড়ানো… বিশ্বের অন্যতম সেরা ব্যাটাররাও ভাবে তারা এই বোলারকে খেলতে চায় না।’

বোলিংয়ের সময় শাহিনকে ঘিরে তৈরি আবহের কথা উল্লেখ করে টেইট বলেন, ‘শাহিন বোলিং করার সময় পেছনের দর্শকরা যেভাবে একটা মহল তৈরি করে… যেনো একটা থিয়েটার। বেশিরভাগ ডানহাতি ব্যাটার জানে শাহিনের ইনসুইংগার আসছে। কিন্তু তাদের কাছে এর জবাব নেই।’

গত ফেব্রুয়ারিতে পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন টেইট। নিজের এ কয়েকদিনের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘আমি এ দায়িত্বে এখনও নতুন। তাই আগামী ৮-৯ মাস খুবই রোমাঞ্চকর হতে চলেছে। দেখা যাক পেসাররা কেমন উন্নতি করে।’

নিজের কোচিংয়ের ধরন সম্পর্কে তিনি বলেন, ‘এসব খেলোয়াড়দের একটা সহজাত নৈপুণ্য রয়েছে। আমার কাজ তাদের গাইড করা, বিষয়গুলো সহজ রাখা এবং তাদের সহজাত স্কিলগুলোকে আরও ধারালো করা। পাশাপাশি আত্মবিশ্বাসের জায়গা সমুন্নত রাখা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...