| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৩৫ বছর পর ভারত ক্রিকেটে ঘটতে যাচ্ছে অবিশ্বাস্য এক ঘটনা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০১ ০৯:২৮:০১
৩৫ বছর পর ভারত ক্রিকেটে ঘটতে যাচ্ছে অবিশ্বাস্য এক ঘটনা

করোনায় আক্রান্ত হয়ে এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গেছেন ভারতের নিয়মিত টেস্ট অধিনায়ক রোহিত শর্মা।তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে মায়াঙ্ক আগারওয়াল কে। ভারতের চলমান ইংল্যান্ড সফরের এটিই একমাত্র টেস্টে তাই ভারতের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে পেসার জশপ্রীত বুমরার হাতে।

গত সপ্তাহে কাউন্টি ক্লাব লেস্টারশায়ারের বিপক্ষে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। সেখানেই করোনায় আক্রান্ত হওয়ার খবর পান রোহিত। ম্যাচ চলাকালেই তাকে নিয়ে যাওয়া হয় কোয়ারেন্টাইনে। সেই থেকে এখনো করোনার সঙ্গে লড়ছেন তিনি।

গত ২৫ জুন করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে আছেন আইসোলেশনে, এরপর থেকে সব আরটিপিসিআর পরীক্ষায় পজিটিভ এসেছে তার ফলাফল। যে কারণে লেস্টার থেকে বার্মিংহামেও আসা হয়নি রোহিতের। আলাদাভাবে ওয়ারউইকশায়ার শহরে গিয়েছেন তিনি, সেখানেও তিনি গতকাল বুধবার করোনাক্রান্তই রয়ে গিয়েছেন, যার ফলে অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে তার বদলে খেলবেন কে, তা নিয়ে ভাবনায় আছে টিম ম্যানেজমেন্ট।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের পর এই প্রথম কোনো পেসার পেলেন ভারতীয় দলের অধিনায়কের গুরুদায়িত্ব। অধিনায়ক হিসেবে রোহিতের বদলি হিসেবে রবিচন্দ্রন অশ্বিন আর ঋষভ পান্তের কথাও উঠে এসেছিল। অশ্বিনও রোহিতের মতো এই টেস্টে আছেন অনিশ্চয়তায়। আর পান্তের অধিনায়কত্বের সাম্প্রতিক রেকর্ড ভালো নয়, সে কারণে বুমরাহ-ই শেষ পর্যন্ত পেলেন অধিনায়কত্ব।

গেল বছর অসমাপ্ত রেখে আসা সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে আগামীকাল ১ জুলাই। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...