| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠের বাহিরে ক্যামেরাম্যানের সঙ্গে কোহলির অদ্ভুত আচারন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ৩০ ১৬:৪৯:৩৫
মাঠের বাহিরে ক্যামেরাম্যানের সঙ্গে কোহলির অদ্ভুত আচারন

ব্যাঙ্গালোরের হয়ে ব্যাট হাতে একেবারেই ফ্লপ হন তিনি। স্বাভাবিক ভাবেই এই টেস্টে নামার আগে কিছুটা হলেও চাপে রয়েছেন ‘কিং কোহলি’। কিন্তু এত কিছুর মধ্যেও তিনি তার রসবোধ একটুও হারাননি। বিশ্বের অন্যতম পরিশ্রমী খেলোয়াড় হিসেবে পরিচিত, কোহলি মাঠে এবং মাঠের বাইরে তার কিছু হালকা মুহূর্ত উপভোগ করতে কখনই ব্যর্থ হন না।

এজবাস্টন টেস্ট শুরু হবে শুক্রবার। তার ঠিক আগে বিরাটের একটি মজাদার কাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে। অনুশীলনের পর টিম বাসে উঠতে যাচ্ছিলেন বিরাট। তার পাশেই ছিলেন শুভমান গিল। সেই সময় একজন ক্যামেরাম্যানকে বিরাট ও শুভমানের ভিডিও তুলতে তুলতে তাদের পিছনে যেতে দেখা যায়। সেই ক্যামেরাম্যানকে ভিডিওতে দেখা যায়নি। তবে অনেক সময়ই বিরাটকে দেখা গিয়েছে যে ছবি তোলা বা রিপোর্টারদের বাড়তি প্রশ্নে নিজের রাগ জাহির করে দিতে। এ দিন, এই ঘটনার সময় বিরাট কিছুটা এগিয়ে গিয়ে আচমকাই পেছনে ফিরে তাকান গম্ভীর মুখ করে। এরপর এক সেকেন্ডের ভগ্নাংশে তার অভিব্যক্তি পরিবর্তন করে তিনি হাসেন এবং বন্ধুত্বপূর্ণ চিৎকার করে দলেন, ‘কী খবর!’। এখন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

করোনার কারণে শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্ট ম্যাচের বাইরে চলে গিয়েছেন বিরাট কোহলি। তার জায়গায় ভারতকে এই ম্যাচে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। এই মুহুর্তে টিম ইন্ডিয়া এই সিরিজে ২-১ ফলে এগিয়ে রয়েছে। তাই যা পরিস্থিতি তাতে এজবাস্টন টেস্ট না হারলেই সিরিজ জিতে নেবে ভারতীয় দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ৮০ মিনিটের খেলা শেষ হয়েছে। ম্যাচের ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...