| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ মুমিনুলকে নিয়ে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ৩০ ১০:০৯:৩১
ব্রেকিং নিউজঃ মুমিনুলকে নিয়ে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

বিসিবি থেকে জানা যায় যে আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। পাপনের ভাবনা নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা মুমিনুল ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাক।

গতকাল বুধবার (২৯ জুন) বিসিবির বোর্ড সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পাপন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি নিশ্চিত মুমিনুল ফিরে আসবে। এতগুলো টেস্ট সেঞ্চুরি করল। এত ভালো একজন ক্রিকেটার। আমরা তাকে শুধু টেস্ট ক্রিকেটারই বলে দিলাম এবং সে টেস্টে অধিনায়কও হলো। হঠাৎ করে প্রায় এক বছর বা ১০ ম্যাচে রান পাচ্ছে না। আমার ধারণা সে যদি একটু ঘরোয়া ক্রিকেটে খেলে তাহলে ফিরে আসবে। একটু সময়ের ব্যাপার।’

‘এ’ দলের হয়ে খেলাটা মুমিনুলের জন্য সুযোগ হতে পারে বলেছেন বিসিবি সভাপতি, ‘অবশ্যই মুমিনুলকে সেখানে (ওয়েস্ট ইন্ডিজে 'এ' দলের সফর) পাঠানোর চিন্তা তো থাকবেই। এগুলো তো আমার বলা কঠিন। আমি তো নির্বাচক, ম্যানেজমেন্ট, কোচিং স্টাফদের সঙ্গে কথা বলিনি। কারো সঙ্গে কথা বলিনি। স্বাভাবিকভাবেই মনে হচ্ছে, এটা তো ওর জন্য দারুণ সুযোগ হতে পারে।’

২০১৩ সালে অভিষেকের পর থেকে স্বপ্নের পারফর্ম করে যাচ্ছিলেন মুমিনুল। প্রথম ১৪ টেস্টের ১৩টিতেই অন্তত ফিফটি রানের ইনিংস খেলেছিলেন। ৪৩ টেস্টেই করে ফেলেছিলেন ১১ সেঞ্চুরি। যা বাংলাদেশি কোনও ব্যাটার হিসেবে সর্বোচ্চ।

কিন্তু গত বছর দেড়েক যাবত ব্যাট হাসছে না মুমিনুলের। সর্বশেষ ১২ ইনিংসের ১০টিতেই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। গত শ্রীলংকা সিরিজে বারবার একই ভুলে আউট হয়েছেন। যার পূনরাবৃত্তি দেখা গেছে সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টেস্টের প্রথমটিতে ০ ও ৪ রান করেছিলেন মুমিনুল। পরে দ্বিতীয় টেস্টে আর রাখাই হয়নি মুমিনুলকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...