কোহলিকে হারিয়ে বাবরের আরও এক নতুন রেকর্ড
পাক সেরা এই অধিনায়ক সবচেয়ে বেশি দিন টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার কীর্তি গড়লেন। এই র্যাঙ্কিংয়ের চূড়ায় মোট এক হাজার ১৩ দিন ছিলেন কোহলি। আইসিসির বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ের হালনাগাদে শীর্ষস্থান ধরে রাখার মধ্য দিয়ে বাবর দিনের হিসেবে ছাড়িয়ে যান কোহলিকে।
২০১০ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পা রাখা কোহলি র্যাঙ্কিংয়ের শীর্ষে প্রথমবার উঠেছিলেন চার বছর পর, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর। সবশেষ শীর্ষে ছিলেন তিনি ২০১৭ সালের ৭ নভেম্বর।
সদ্য ঘোষিত হালনাগাদে কোহলির বেশ অবনতি হয়েছে। ২১ নম্বরে নেমে গেছেন তিনি। দলের সবশেষ দুটি সিরিজে অবশ্য খেলেননি ডানহাতি এই ব্যাটসম্যান।
বাবরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক ২০১৬ সালে। দুর্দান্ত ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরে এই সংস্করণের র্যাঙ্কিংয়ে তিনি চূড়ায় প্রথমবার জায়গা করে নেন ২০১৮ সালের ২৮ জানুয়ারি। এরপর কয়েক দফায় উত্থান-পতন হয় তার অবস্থানে।
পরে টানা প্রায় দুই বছর শীর্ষস্থানে থেকে তাকে সরাতে পারেনি কেউ। ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে ছাড়িয়ে র্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠেন দাভিদ মালান। লম্বা একটা সময় তিনিও ধরে রাখেন জায়গা।
গত নভেম্বরে ইংলিশ ব্যাটসম্যানকে টপকে সিংহাসন পুনরুদ্ধার করেন বাবর। এরপর থেকে এখনও শীর্ষে আছেন তিনি।
বুধবারের হালনাগাদে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতের দিপক হুডা ও সাঞ্জু স্যামসনের।
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টির সিরিজে ৪৭ ও ১০৪ রান করে হুডা এগিয়েছেন ৪১৪ ধাপ! এখনও অবশ্য জায়গা করে নিতে পারেননি সেরা একশতে, আছেন ১০৪তম স্থানে। দ্বিতীয় ম্যাচে ৭৭ রান করে ৫৭ ধাপ এগিয়েছেন স্যামসন।
৩৯ ও ৬৪ রান করা আইরিশ ব্যাটসম্যান হ্যারি টেক্টর ৫৫ ধাপ এগিয়ে এখন ৬৬তম স্থানে।
টি-টোয়েন্টির বোলারদের মধ্যে শীর্ষে জশ হেইজেলউড। আফগানিস্তানের মোহাম্মদ নবি আছেন এই সংস্করণের অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে। এই র্যাঙ্কিংয়ের চূড়ায় মোট এক হাজার ১৩ দিন ছিলেন কোহলি। আইসিসির বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ের হালনাগাদে শীর্ষস্থান ধরে রাখার মধ্য দিয়ে বাবর দিনের হিসেবে ছাড়িয়ে যান কোহলিকে।
২০১০ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পা রাখা কোহলি র্যাঙ্কিংয়ের শীর্ষে প্রথমবার উঠেছিলেন চার বছর পর, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর। সবশেষ শীর্ষে ছিলেন তিনি ২০১৭ সালের ৭ নভেম্বর।
সদ্য ঘোষিত হালনাগাদে কোহলির বেশ অবনতি হয়েছে। ২১ নম্বরে নেমে গেছেন তিনি। দলের সবশেষ দুটি সিরিজে অবশ্য খেলেননি ডানহাতি এই ব্যাটসম্যান।
বাবরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক ২০১৬ সালে। দুর্দান্ত ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরে এই সংস্করণের র্যাঙ্কিংয়ে তিনি চূড়ায় প্রথমবার জায়গা করে নেন ২০১৮ সালের ২৮ জানুয়ারি। এরপর কয়েক দফায় উত্থান-পতন হয় তার অবস্থানে।
পরে টানা প্রায় দুই বছর শীর্ষস্থানে থেকে তাকে সরাতে পারেনি কেউ। ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে ছাড়িয়ে র্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠেন দাভিদ মালান। লম্বা একটা সময় তিনিও ধরে রাখেন জায়গা।
গত নভেম্বরে ইংলিশ ব্যাটসম্যানকে টপকে সিংহাসন পুনরুদ্ধার করেন বাবর। এরপর থেকে এখনও শীর্ষে আছেন তিনি।
বুধবারের হালনাগাদে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতের দিপক হুডা ও সাঞ্জু স্যামসনের।
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টির সিরিজে ৪৭ ও ১০৪ রান করে হুডা এগিয়েছেন ৪১৪ ধাপ! এখনও অবশ্য জায়গা করে নিতে পারেননি সেরা একশতে, আছেন ১০৪তম স্থানে। দ্বিতীয় ম্যাচে ৭৭ রান করে ৫৭ ধাপ এগিয়েছেন স্যামসন।
৩৯ ও ৬৪ রান করা আইরিশ ব্যাটসম্যান হ্যারি টেক্টর ৫৫ ধাপ এগিয়ে এখন ৬৬তম স্থানে।
টি-টোয়েন্টির বোলারদের মধ্যে শীর্ষে জশ হেইজেলউড। আফগানিস্তানের মোহাম্মদ নবি আছেন এই সংস্করণের অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- ২০২৬ বাজাজ পালসার ১২৫: নতুন ইঞ্জিন ও মোনোশক সাসপেনশনে বড় আপডেট
- ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে নতুন নির্দেশনা
- পে-স্কেলের সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে: দেবপ্রিয়
- Pulsar 150 বনাম Apache RTR 160: দাম ও ফিচারে পার্থক্য
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!