| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

উইন্ডিজ দিয়েই বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের মিশন শুরু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৯ ১১:২৮:১১
উইন্ডিজ দিয়েই বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের মিশন শুরু

দলপতি সাকিবের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত সেসশ সেরা পেসার তাসকিন। তবে এতে আবেগে ভেসে যাচ্ছেন না এ ডানহাতি পেসার। বরং প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার ব্যক্তিগত চ্যালেঞ্জের কথা মাথায় রাখছেন ভালোভাবেই। যাতে করে সামনে আরও ভালো পারফরম্যান্স উপহার দিতে পারেন তিনি।

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে তাসকিনের খেলা হয়নি। তবে সাদা বলের দুই সিরিজেই তাকে পাচ্ছে বাংলাদেশ দল। তাসকিনের আশা, টেস্ট সিরিজের ব্যর্থ ঝেড়ে মুছে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে টাইগাররা।

শুধু তাই নয়, সামনে যেহেতু এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট রয়েছে তাই উইন্ডিজ থেকেই প্রস্তুতি শুরুর কথাও জানালেন এ তারকা পেসার। মঙ্গলবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপলোডকৃত ভিডিওবার্তায় এ বিষয়ে কথা বলেছেন তাসকিন।

বিশ্বকাপের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সুযোগগুলো কাজে লাগানোর কথা জানিয়ে তিনি বলেছেন, ‘প্রত্যেকটি ম্যাচ বা সিরিজ গুরুত্বপূর্ণ, সামনে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যেহেতু বড় ইভেন্টের খেলা আছে সেহেতু প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। অবশ্যই জয়ের জন্য খেলবো।’

তাসকিন আরও যোগ করেন, ‘আমরা যেনো দীর্ঘমেয়াদী সুযোগগুলো কাজে লাগাতে পারি, নিজেদের উন্নতি করতে পারি, আত্মবিশ্বাসগুলো বেশি করে নিতে পারি। এটাই লক্ষ্য থাকবে যে, এখানে খেলে আমরা সামনে নিজেদেরকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারি বিশ্বকাপের জন্য।’

টেস্টের ব্যর্থতা একপাশে রেখে কুড়ি ওভারের দিকে মনোযোগ দেওয়ার বার্তা তাসকিনের, ‘শেষ সিরিজটা ভালো যায়নি। এখন সামনে একটা টি-টোয়েন্টি সিরিজ আছে, এরপরই ওয়ানডে সিরিজ। যে ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগেরগুলো নিয়ে এখন বসে থাকা যাবে না কারণ সামনে অন্য ফরম্যাটের খেলা আছে। তো অবশ্যই আমরা সামনে যে টি-টোয়েন্টি সিরিজ আছে সেদিকেই তাকিয়ে, টি-টোয়েন্টি নিয়েই পরিকল্পনা করবো আমরা সবাই। চাইবো ভালো করতে। দেশকে জয় উপহার দিতে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...