| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

শচিনের বিখ্যাত রেকর্ড ভাঙলেন হুদা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৯ ১০:৫৫:২৬
শচিনের বিখ্যাত রেকর্ড ভাঙলেন হুদা

আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ইশান কিষানের বিদায়ের পর এবার তিনে নামেন হুদা। প্রথম কয়েকটা বল একটু মানিয়ে নিলেন। তারপর আক্রমণাত্মক মেজাজ তুলে ধরলেন। স্পিনার এবং মিডিয়াম পেসার কাউকে ছাড়লেন না। তার ব্যাটিং তাণ্ডবে বিপক্ষ বোলাররা খেই হারিয়ে ফেললেন। টাইমিং এবং শক্তি দুটোই দেখা গেল তার খেলায়। ভিভিএস লক্ষ্মণ বসে বসে উপভোগ করছিলেন।

অন্যদিকে সঞ্জু স্যামসনও নিজের অর্ধশত রান পূর্ণ করে ফেললেন। মাঠে উপস্থিত দর্শকদের দুজনে ভরপুর মনোরঞ্জন দিলেন। সঞ্জু যখন দেখলেন তার তুলনায় দীপকের টাইমিং বেশি ভাল হচ্ছে, তখন তাকে ছেড়ে দিলেন বড় শট খেলার জন্য। উইকেটের চারিদিকে অনায়াস দক্ষতায় শট খেলতে থাকলেন হুদা।

দুজনের পার্টনারশিপ হল ১৭৬ রানের। যা ভারতের যেকোন উইকেটে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের জুটি। আগেরটি ছিল ১৬৫ রানের লোকেশ রাহুল ও রোহিতের।

শেষ পর্যন্ত সঞ্জু স্যামসন ৭৭ করে বোল্ড হন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ৫৫ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন দীপক হুদা। চতুর্থ ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে রোহিত শর্মা, কে এল রাহুল এবং সুরেশ রায়নার শতরান আছে টি টোয়েন্টিতে। আয়ারল্যান্ড মাটিতে কোন ভারতীয় ব্যাটারের প্রথম সেঞ্চুরি এটিই। এর আগের সর্বোচ্চ ছিল শচিন টেন্ডুলকারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৯ করেছিলেন শচিন।

এতশত অর্জনের দিনে একটি লজ্জার রেকর্ডও গড়েছে ভারত। এদিন ভারতের তিন ব্যাটার গোল্ডেন ডাক তথা প্রথম বলেই আউট হয়েছেন। তারা হলেন, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল ও হার্শাল প্যাটেল। প্রথমবার কোন টি-টোয়েন্টি ম্যাচে একজনের বেশি ভারতের ব্যাটাররা গোল্ডেন ডাক মেরেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...