| ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে শেষ হল ভারত-আয়ারল‍্যান্ডের টি-২০ ম্যাচ, দেখুন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৯ ০৯:৩৭:৫২
রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে শেষ হল ভারত-আয়ারল‍্যান্ডের টি-২০ ম্যাচ, দেখুন ফলাফল

প্রথমে ব্যাট করতে নেমে ভারত ডাবলিনের মালাহিডে দিপক হুদার সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৫ রানের সংগ্রহ পায় । জবাবে কম যায়নি আইরিশরাও। সম্মিলিত মারকুটে ব্যাটিংয়ে জয়ের আশা জাগালেও, ৫ উইকেট ২২১ রানে থামতে হয় তাদের।

ম্যাচটি জিততে হলে ইতিহাসই গড়তে হতো আয়ারল্যান্ডকে। কেননা টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের সর্বোচ্চ সংগ্রহ-ই ২২৫ রান। সেটিই টপকে গড়তে হতো নতুন রেকর্ড। সেই মিশনে পাওয়ার প্লে'তেই ৭৩ রান তুলে ফেলেন দুই ওপেনার পল স্টারলিং ও অ্যান্ডি ব্যালবার্নি।

পাওয়ার প্লে'র শেষ ওভারে আউট হওয়ার আগে মাত্র ১৮ বলে পাঁচ চার ও তিন ছয়ের মারে ৪০ রানের ইনিংস খেলেন স্টারলিং। হতাশ করেন গ্যারেথ ডিলানি। তিনি আউট হন চার বলে শূন্য রান নিয়ে। তৃতীয় উইকেটে ৪ ওভারে ৪৪ রান যোগ করেন ব্যালবার্নি ও হ্যারি ট্যাক্টর।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটিতে ৩৭ বলে ৬০ রান করে আউট হন ব্যালবার্নি। ট্যাক্টরের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৯ রান। শেষ দিকে জর্জ ডকরেল ১৬ বলে ৩৪ ও মার্ক অ্যাডায়ার ১২ বলে ২৩ রান করে ভারতের খেলোয়াড়দের মনে কাঁপন ধরান। কিন্তু জেতাতে পারেননি।

ভারতের পক্ষে খরুচে বোলিং করেছেন প্রায় সবাই। সবচেয়ে মিতব্যয়ী বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল দুই ওভারে দিয়েছেন ১২ রান। আগের ম্যাচে অভিষেকে এক ওভারে ১৪ রান দেওয়া উমরান মালিক এবার চার ওভারে ৪২ রান খরচায় নিয়েছেন এক উইকেট।

এর আগে ভারতকে ২২৫ রানে পৌঁছে দেওয়ার মূল কৃতিত্ব দীপক হুদার। প্রথম ম্যাচে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতানোর পর এবার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন হুদা। তিন নম্বরে নেমে সাত চার ও ছয় ছয়ের মারে করেছেন ৫৭ বলে ১০৪ রান।

হুদার সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ১৭৬ রান যোগ করেছেন সানজু স্যামসন। যা কি না টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। এই রেকর্ড গড়ার পথে মাত্র ৪২ বলে সাত চার ও চার হয়ের মারে ৭৭ রান করেন স্যামসন।

স্যামসন-হুদার ঝড়ের পর সুর্যকুমার যাদব ৫ বলে ১৫ ও হার্দিক পান্ডিয়া ৯ বলে ১৩ রান করেন। এছাড়া দিনেশ কার্তিক, হার্শাল প্যাটেল ও অক্ষর প্যাটেল আউট হন ০ রানে। মার্ক অ্যাডায়ার নেন ৩ উইকেট। জশ লিটল ও ক্রেইগ ইয়ংয়ের শিকার ২টি করে উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-ভুটান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-ভুটান ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ ...

ভুটানকে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে বাংলাদেশ

ভুটানকে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভুটানের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের পর পয়েন্ট টেবিলের ...