| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ক্রিকেট ইতিহাসে নতুন নজির গড়লেন টেস্ট অধিনায়ক সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৬ ১৬:৩৪:৪৯
ক্রিকেট ইতিহাসে নতুন নজির গড়লেন টেস্ট অধিনায়ক সাকিব

সেই থেকে গত ১৫ বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ম্যাচসহ মোট ৬২ টেস্ট খেলা হলো দেশসেরা এই অলরাউন্ডারের।৬২ টেস্টের ১১৪ ইনিংসে ব্যাট করে ৪২২৬ রান করেছেন সাকিব।

যেখানে ৫টি শতকের সঙ্গে রয়েছে ২৯টি ফিফটি। যেখানে সর্বশেষ তিন ফিফটি এসেছে শেষ তিন ইনিংসে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ফিফটির পর উইন্ডিজের অ্যান্টিগা টেস্টের টানা দুই ইনিংসে ফিফটি পেলেন সাকিব।

১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টের টানা তিন ইনিংসে ফিফটি পেলেন সাকিব। এর আগে অবশ্য পাঁচ বার টানা দুই ইনিংসে ফিফটি পেলেও সেই ধারাবাহিকতায় ছেদ ঘটেছে বারবার।

প্রথমবার টানা দুই ইনিংসে ফিফটি পেয়েছেন ২০১০ সালে অধিনায়ক থাকাকালীন অবস্থায়। নিউজিল্যান্ডের হ্যামিলটনে একই টেস্টের দুই ইনিংসে করেছিলেন ৮৭ ও ১০০ রান।

পরবর্তীতে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই টেস্টে মিরপুরে ৭৩ ও ৫৫ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। পরের ইনিংসে ৮ রানে আউট হয়ে ফিফটির ধারাবাহিকতায় ছেদ পড়ে।তবে পরের দুই ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ৫১ ও ১৪৪ রান দেখেছিলেন এই অলরাউন্ডার।

এরপরের ইনিংসে আবার ৬ রানে আউট হয়ে পরের ইনিংসে আরেকটি ফিফটি ছুঁয়ে করেছিলেন ৮৯ রান। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ৮১ ও ৫৯ এবং ২০১৫ সালে খুলনাতে পাকিস্তানের বিপক্ষে দুটি অপরাজিত অর্ধশতক হাঁকিয়ে করেছিলে ৭৬ ও ৮৯ রান।

এরপর এবার টানা তিন ইনিংসে করলেন ফিফটির হ্যাটট্রিক।বাংলাদেশি অধিনায়ক হিসেবে একই টেস্টের দুই ইনিংসে ফিফটি করার দ্বিতীয় কীর্তি গড়লেন সাকিব।

দেশসেরা এই অলরাউন্ডারের আগে অধিনায়ক হিসেবে হাবিবুল বাশারও এক টেস্টের দুই ইনিংসে ফিফটি পেয়েছেন দুইবার। ২০০৫ সালে জিম্বাবুয়ে ও ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

এ ছাড়া মুশফিকুর রহিম এমন কীর্তি গড়েছিলেন একবার। এ ছাড়াও অধিনায়ক হিসেবে টেস্টে ১০০০ ও ৫০ উইকেটের কীর্তি গড়েছেন টাইগার ক্রিকেটের এই পোস্টারবয়।টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসে ১০ নম্বর ক্রিকেটার হিসেবে এমন কীর্তিময় তালিকায় জায়গা করে নিলেন সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...