| ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফেসবুকে লিটনের বিষয়টি পরিষ্কার করলেন মুশফিকুর রহিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৬ ১৫:৩০:৩৫
ফেসবুকে লিটনের বিষয়টি পরিষ্কার করলেন মুশফিকুর রহিম

দলের বাহিরে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিটনকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সেই সাথে পোষ্টের কমেন্টে মুশফিকুর রহিমের কাছ থেকে দোয়া চেয়েছেন লিটন নিজেও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একপ্রান্তে উইকেট পড়লেও অপরপ্রান্ত ধরে রেখে দারুণ এক হাফ সেঞ্চুরি উপহার দেন লিটন দাস। ক্যারিয়ারে এ নিয়ে ১৪তম হাফ সেঞ্চুরি পূরণ করলেন তিনি। ৬৬ বল খেলে ৮ বাউন্ডারিতে এই হাফ সেঞ্চুরি পূরণ করেন লিটন।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে চলতি বছর খেলা আগের ১৫ ম্যাচের ২০ ইনিংসে ৪৯.৮০ গড়ে ১ হাজার রান তুলেছেন লিটন। ৬ হাফসেঞ্চুরির সঙ্গে ৩ সেঞ্চুরিও আছে তার নামের পাশে। সর্বোচ্চ ১৪১ রানের ইনিংসটি খেলেন গত মাসে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে।

লিটন দাস কে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিকুর রহিম বলেন, “২০২২ সালে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রান করেছে লিটন দাস। অভিনন্দন ভাই, তোমাকে নিয়ে অনেক গর্ব হচ্ছে। ভবিষ্যতে আরও বড় মাইলফলক অপেক্ষা করছে তোমার জন্য। তোমাকে ব্যাট করতে দেখা কারা চোখের জন্য তৃপ্তিদায়ক”।

সেই পোষ্টের কমেন্টে লিটন দাস লিখেছেন, ‘ধন্যবাদ ভাই দোয়া করবেন’

২০২২ সালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় লিটনের পরেই রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভৃত্য অরবিন্দ। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২৩ ম্যাচে তার রান ৯৪৫। তিন নম্বরে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ১০ ম্যাচের ১২ ইনিংসে করেছেন ৯১৩ রান।

শীর্ষ দশে থাকা অন্যরা হলেন পাকিস্তানের ইমাম উল হক (৯ ম্যাচের ১২ ইনিংসে ৮৬৭ রান), আরব আমিরাতের চিরাগ সুরি (২৩ ম্যাচের ২৩ ইনিংসে ৭৭১ রান), শ্রীলঙ্কার নিশাঙ্কা (২০ ম্যাচের ২১ ইনিংসে ৭৬১ রান), উসমান খাজা (৫ ম্যাচের ৯ ইনিংসে ৭৫১ রান), নেপালের দিপেন্দ্র আইরি (২৩ ম্যাচের ২২ ইনিংসে ৭১৮ রান), ওমানের জতিন্দর সিং (২৪ ম্যাচের ২৪ ইনিংসে ৭১৮ রান) ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা (১৬ ম্যাচের ২২ ইনিংসে ৭১২ রান)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...