| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টাইন মেসির বিশ্বখ্যাত ৫টি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৬ ১৪:০৩:১৩
আর্জেন্টাইন মেসির বিশ্বখ্যাত ৫টি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

বিশ্বে সবচেয়ে জনপ্রিয়দের একজন মেসির আজ (শুক্রবার, ২৪ জুন) ৩৫তম জন্মদিন। মেসির ক্যারিয়ারে আছে অজস্র অর্জন। তেমন কিছু অবিশ্বাস্য রেকর্ডে চোখ বুলিয়ে নেয়া যাক, যা ভাঙা প্রায় অসম্ভব।

লিওনেল মেসি তার ক্যারিয়ারে ব্যালন ডি’অর জিতেছেন সাতবার। ব্যালন ডি’অর জেতার দিক থেকে মেসির চেয়ে এগিয়ে আর কেউ নেই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।

যার দখলে বর্ষসেরার এই পুরস্কার আছে পাঁচবার। মজার ব্যাপার হচ্ছে, ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দেশের সব খেলোয়াড় মিলিয়েও তাকে পেছনে ফেলতে পারেননি।

ইতিহাসের সবচেয়ে বেশি বর্ষসেরা হওয়ার কীর্তি মেসির। এক মৌসুমে ইউরোপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটাও তার। ক্যারিয়ারে ছয়বার তিনি জিতেছেন এ ট্রফি।

২০১৭, ২০১৮ ও ২০১৯–এই তিন বছর টানা তিনটি গোল্ডেন শু জিতেছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এদিকেও রোনালদো। সিআর সেভেনের দখলে গোল্ডেন শু-র পুরস্কারটি রয়েছে ৪টি।

শেষ এক যুগেরও বেশি সময় ধরে মেসি খেলে যাচ্ছেন সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে। তবে ২০১২ সালটাকে মেসির জন্য আলাদা করে রাখতেই হবে। সে বছর মেসির গোলের বাঁধ যেন ভেঙেই গিয়েছিল।

ক্লাব ও জাতীয় দলের হয়ে তিনি করেছিলেন ৯১ গোল, ক্লাবের প্রীতি ম্যাচ হিসেবে আনলে সংখ্যাটা গিয়ে ঠেকে ৯৬-তে। এক পঞ্জিকাবর্ষে এর চেয়ে বেশি গোলের কীর্তি নেই আর কোনো ফুটবলারের।

লিওনেল মেসি গত বছর বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছেন ফরাসি ক্লাব পিএসজিতে। তবে তার আগে মেসি ১৭ বছর বার্সেলোনার হয়ে যা করেছেন, তা হয়তো কেউ আর করে দেখাতে পারবে না।

বার্সেলোনার জার্সি গায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেছেন ৬৭২ গোল। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় তার ধারেকাছে কেউ নেই।

এস্তোনিয়ার বিপক্ষে পাঁচ গোলের কীর্তি গড়ে ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ১১০০ গোলে অবদান রাখেন আর্জেন্টাইন এই জাদুকর। এই কীর্তি তিনি গড়েছেন মাত্র ৯৭৪ ম্যাচে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে একচেটিয়া জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধের ২-০ ব্যবধানের ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...