| ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

এই মাত্র শেষ হলো ভারত-শ্রীলঙ্কার টি-২০ ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৫ ১৯:০১:২০
এই মাত্র শেষ হলো ভারত-শ্রীলঙ্কার টি-২০ ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্যাপ্টেন হরমনপ্রীত ব্যাটে-বলে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন ভাইস ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা। বল হাতে নজর কাড়েন পূজা-দীপ্তিরাও।

ডাম্বুলায় এই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৯.১ ওভারে ৫ উইকেটে ১২৭ রান তুলে ম্যাচ তথা সিরিজ জিতে যায়।

শ্রীলঙ্কার হয়ে ক্যাপ্টেন চামারি আতাপাত্তু ৪৩ রান করেন। ৪১ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া গুণরত্নে করেন ৫০ বলে ৪৫ রান। তিনি ৬টি চার মারেন। দীপ্তি ৩৪ রানে ২টি উইকেট নেন। হরমনপ্রীত ৩ ওভারে মাত্র ১২ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন রেনুকা সিং, রাধা যাদব ও পূজা বস্ত্রকার।

ভারতের হয়ে স্মৃতি মন্ধনা ৮টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৩৯ রান করেন। হরমনপ্রীত ৩১ রান করে নট-আউট থাকেন। এছাড়া শেফালি ১৭, মেঘনা ১৭, জেমিমা ৩ ও যস্তিকা ১৩ রান করে আউট হন। ৫ রান করে নট-আউট থাকেন দীপ্তি। ম্যাচের সেরা হয় হরমনপ্রীত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-ভুটান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-ভুটান ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ ...

ভুটানকে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে বাংলাদেশ

ভুটানকে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভুটানের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের পর পয়েন্ট টেবিলের ...