দুই বার প্রান ফিরে পাওয়ার পরেও ব্যর্থ জয়, প্রথম উইকেট হারালো বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় টেস্টে এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
বাংলাদেশ দল ব্যাট করতে নেমে স্বল্প রানে দুই বার আউট হয়ে যান জয় কিন্তু রিভিও নিয়ে প্রান ফিরে পান জয়। তবে নিজের ১০ রানের মাথায় শেষ রক্ষা পেল না জয়। আন্ডারসনের বলে বোল্ড হয়ে যান তিনি। ৩১ বলে ১০ রান করে আউট হন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোরঃ
বাংলাদেশঃ (প্রথম দিন) ১৩ ওভার শেষে ০১ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করেন।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, আনামুল হক বিজয়, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), কেমার রোচ, এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জসুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুড়াকেস মোতিয়ে, রেইমন রেইফার, জেইডন সিলস।
