| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বার্থতার পর ইংল্যান্ড বোলিং দের ভগাচ্ছেন মিচেল-ব্লান্ডেল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৪ ১১:১১:২৫
বার্থতার পর ইংল্যান্ড বোলিং দের ভগাচ্ছেন মিচেল-ব্লান্ডেল

এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথম ওভারেই টম লাথামকে হারায় তারা। স্টুয়ার্ট ব্রডের বলে খোঁচা মেরে প্রথম স্লিপে দাঁড়ানো জো রুটকে ক্যাচ দেন লাথাম। এ দিন রানের খাতা খোলার আগেই বিদায় নেন লাথাম।

আরেক ওপেনার উইল ইয়ংও সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ২০ রানে জ্যাক লিচের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে বিদায় নেন তিনি। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটে অনেকদিন ধরেই রান নেই।

ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে রানে ফেরার চেষ্টায় ছিলেন উইলিয়ামসন। যদিও খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি। দলীয় ৬২ রানে স্টুয়ার্ট ব্রডের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন।

ব্রডের বলে খোঁচা মেরে উইকেটরক্ষক বেন ফোকসের গ্লাভসে বল জমা করেন তিনি। ফেরার আগে কিউই অধিনায়কের ব্যাটে আসে ৬৪ বলে ৩১ রানের ইনিংস। হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে দুর্গ তৈরির চেষ্টায় ছিলেন কনওয়ে।

কিন্তু জেমি ওভারটনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ইংল্যান্ডের অভিষিক্ত পেসারের বলে ফেরার আগে কনওয়ে করেন ২৬ রান। দিনের বাকিটা সময় নিরাপদেই পার করে দিতে পারতেন নিকোলস এবং মিচেল।

কিন্তু অদ্ভুতুড়েভাবে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ১৯ রান করা নিকোলস। লিচের করা স্পিন তার ব্যাটে লেগে নন স্ট্রাইকে দাঁড়ানো মিচেলের দিকে চলে যায়। বল যেন শরীর বা ব্যাটে না লাগে তার জন্য সরে দাঁড়ানোর চেষ্টাও করেছিলেন মিচেল।

কিন্তু পারেননি তিনি। ফলে বলটি মিচেলের ব্যাটে লেগে সরাসরি চলে যায় মিড অফে দাঁড়ানো অ্যালেক্স লিসের হাতে। ঘটনার আকস্মিকতায় অবাক বনে যান বোলারসহ কয়েকজন ফিল্ডার। মোহ কেটে গেলে উদযাপনে ব্যস্ত হন তারা।

ধীরেসুস্থে খেলে হাফ সেঞ্চুরির দেখা পান ইনফর্ম মিচেল। ৭৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন তিনি। তাকে সঙ্গ দেবেন আরেক ইনফর্ম ব্যাটার বান্ডেল। তিনি অপরাজিত আছেন ৪৫ রান করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...