| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শেষ ওয়ানডেতে তারকা ক্রিকেটারকে হারালো অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৩ ১৭:৫৭:৩৪
শেষ ওয়ানডেতে তারকা ক্রিকেটারকে হারালো অস্ট্রেলিয়া

সিরিজের ৪র্থ ম্যাচে মঙ্গলবার ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে হেডের। পরে অবশ্য ব্যাটিং করেন তিনি। আগামী বুধবার শুরু হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। সেরে উঠতে মাঝে কেবল ছয় দিন সময় পাচ্ছেন হেড।

দুই টেস্টের সিরিজের প্রথমটিতে হেড খেলতে না পারলে মিডল অর্ডার নিয়ে নতুন করে ভাবতে হবে অস্ট্রেলিয়াকে।

অস্ট্রেলিয়ার টেস্ট দলে এই মুহূর্তে হেডের কাভার হিসেবে কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যান নেই। মিচেল মার্শ ও জশ ইংলিস যদিও আছেন দলে। তবে মার্শ ৩২ টেস্টের সবশেষটি খেলেছেন ২০১৯ সালে, আর কিপার-ব্যাটসম্যান ইংলিসের তো এখনও টেস্ট অভিষেকই হয়নি।

শ্রীলঙ্কায় সম্প্রতি সফর শেষ করা অস্ট্রেলিয়া ‘এ’ দল থেকে ক্রিকেটারকে টেস্ট দলে যোগ করার সম্ভাবনা রয়েছে। মার্কাস হ্যারিস, ম্যাট রেনশ ও নিক ম্যাডিসনকে মিডল অর্ডারের ভাবনায় দলে টানতে পারে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলের টেস্ট দলের ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছে।

প্রথম টি-টোয়েন্টিতে নিজের জুতার স্পাইকের সঙ্গে লেগে আঙুল কেটে যাওয়া অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক এখনও মাঠে ফিরতে পারেননি। আবার ফিটনেস সমস্যায় ভুগছেন স্টিভেন স্মিথও। অভিজ্ঞ এই ব্যাটসম্যান সবশেষ দুই ওয়ানডেতে খেলেননি। টেস্ট সিরিজের কথা মাথায় রেখে পঞ্চম ম্যাচে তাকে নিয়ে ঝুঁকি নেওয়ার সম্ভাবনা তাই ক্ষীণ।

শ্রীলঙ্কা সফরে আসার পর থেকে চোটে পড়ছেন অস্ট্রেলিয়ার একের পর এক ক্রিকেটার। আঙ্গুল ভেঙে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান পেসার শন অ্যাবট। তিনি অবশ্য নেই ওয়ানডে ও টেস্ট দলে। এরপর কেন রিচার্ডসন, মার্কাস স্টয়নিস, অ্যাশটন অ্যাগার, মার্শ পড়েন চোটে।

শুক্রবার পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে এরই মধ্যে জিতে নিয়েছে স্বাগতিকরা। গত মঙ্গলবার ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে হেডের। পরে অবশ্য ব্যাটিং করেন তিনি। আগামী বুধবার শুরু হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। সেরে উঠতে মাঝে কেবল ছয় দিন সময় পাচ্ছেন হেড।

দুই টেস্টের সিরিজের প্রথমটিতে হেড খেলতে না পারলে মিডল অর্ডার নিয়ে নতুন করে ভাবতে হবে অস্ট্রেলিয়াকে।

অস্ট্রেলিয়ার টেস্ট দলে এই মুহূর্তে হেডের কাভার হিসেবে কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যান নেই। মিচেল মার্শ ও জশ ইংলিস যদিও আছেন দলে। তবে মার্শ ৩২ টেস্টের সবশেষটি খেলেছেন ২০১৯ সালে, আর কিপার-ব্যাটসম্যান ইংলিসের তো এখনও টেস্ট অভিষেকই হয়নি।

শ্রীলঙ্কায় সম্প্রতি সফর শেষ করা অস্ট্রেলিয়া ‘এ’ দল থেকে ক্রিকেটারকে টেস্ট দলে যোগ করার সম্ভাবনা রয়েছে। মার্কাস হ্যারিস, ম্যাট রেনশ ও নিক ম্যাডিসনকে মিডল অর্ডারের ভাবনায় দলে টানতে পারে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলের টেস্ট দলের ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছে।

প্রথম টি-টোয়েন্টিতে নিজের জুতার স্পাইকের সঙ্গে লেগে আঙুল কেটে যাওয়া অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক এখনও মাঠে ফিরতে পারেননি। আবার ফিটনেস সমস্যায় ভুগছেন স্টিভেন স্মিথও। অভিজ্ঞ এই ব্যাটসম্যান সবশেষ দুই ওয়ানডেতে খেলেননি। টেস্ট সিরিজের কথা মাথায় রেখে পঞ্চম ম্যাচে তাকে নিয়ে ঝুঁকি নেওয়ার সম্ভাবনা তাই ক্ষীণ।

শ্রীলঙ্কা সফরে আসার পর থেকে চোটে পড়ছেন অস্ট্রেলিয়ার একের পর এক ক্রিকেটার। আঙ্গুল ভেঙে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান পেসার শন অ্যাবট। তিনি অবশ্য নেই ওয়ানডে ও টেস্ট দলে। এরপর কেন রিচার্ডসন, মার্কাস স্টয়নিস, অ্যাশটন অ্যাগার, মার্শ পড়েন চোটে।

শুক্রবার পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে এরই মধ্যে জিতে নিয়েছে স্বাগতিকরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...