| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

এশিয়া কাপের চ্যাম্পিয়ান দলের নাম ভবিষ্যৎবানী করলেন রশিদ লতিফ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৩ ১৭:১১:০৬
এশিয়া কাপের চ্যাম্পিয়ান দলের নাম ভবিষ্যৎবানী করলেন রশিদ লতিফ

ক্রিকেটের ধারাবাহিকভাবে পারফর্ম করায় এশিয়া কাপের ট্রফির দৌড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন রশিদ লতিফ। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটের জয় সমর্থকদের আশাবাদী করে তুলছে বলে মনে করেন সাবেক এই উইকেটকিপার ব্যাটার।

এ প্রসঙ্গে রশিদ লতিফ বলেন, ‘আমি আশাবাদী যে পাকিস্তান ২০২২ এশিয়া কাপ জিতবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সাম্প্রতিক জয় পাকিস্তানের আশা বাড়িয়ে দিয়েছে।’

এশিয়া কাপে পাকিস্তান ছাড়াও খেলবে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। বাকি প্রতিপক্ষগুলোকে শক্তিশালী মনে করলেও এশিয়া কাপের আসল লড়াইটা হবে ভারত ও পাকিস্তানের। এমনটাই মনে করেন রশিদ।

তিনি বলেন, ‘সন্দেহ নেই যে অন্যান্য দলগুলোও প্রতিযোগিতামূলক কিন্তু এশিয়া কাপের আসল লড়াইটা হবে ভারত ও পাকিস্তানের মাঝে।

ভারতকে শক্তিশালী দল বললেও পাকিস্তানকে এগিয়ে রাখছেন রশিদ। তিনি বলেন, ‘ভারত নিঃসন্দেহে একটি ভালো দল কিন্তু পাকিস্তান বর্তমানে যেভাবে ক্রিকেট খেলছে তার কোনো উদাহরণ নেই। পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের মতো খেলোয়াড় রয়েছে যারা বর্তমানে আইসিসির মাধ্যমে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...