| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

হঠাৎ দুশ্চিন্তায় নায়িকা শাবনূর

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৩ ১১:৩১:৩৮
হঠাৎ দুশ্চিন্তায় নায়িকা শাবনূর

গত বুধবার দুপুরে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শাবনূর লিখেছেন, বন্ধুরা সবার উদ্দেশে আমি কিছু কথা বলতে চাই।

ইদানীং আমি দেখতে পাচ্ছি, সবার মধ্যে একটি যুদ্ধ চলছে! অথচ এই কথাটি কেউ বুঝতে চাইছে না যে এক দিন এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকেই চলে যেতে হবে! আবার এ কথাও সত্যি যে আমরা সবাই একে অপরের চেনামুখ!

শাবনূর বলেন, দিনশেষে আমাদের সবার চলার পথ একটাই। চলার পথে আমাদের একে অপরের মুখোমুখি হতে হবে। একে অপরের সুখ-দুঃখে আমাদেরকেই পাশে থাকতে হবে। তাই আমরা এসব যুদ্ধে লিপ্ত না হয়ে, আমাদের রাগ-ক্ষোভ পেছনে ফেলে নিজেদেরকে সুন্দর জীবনমুখী করে তুলি।

দেশের বন্যা পরিস্থিতির বিষয়টি উল্লেখ করে শাবনূর লেখেন, এই মুহূর্তে দেশে এক ভয়াবহ সংকট চলছে। সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চল ক্রমাগত বন্যায় প্লাবিত হচ্ছে। এই দুর্বিষহ পরিস্থিতির কথা চিন্তা করে আমাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সব বন্যাকবলিত অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত! দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।

শাবনূর অস্ট্রেলিয়ায় রয়েছেন অনেক দিন ধরেই। করোনা পরিস্থিতির আগে দেশে এসে ঘোষণা দিয়েছিলেন, এখানে থেকেই সিনেমায় অভিনয় করবেন। কিন্তু করোনা পরিস্থিতির পর দেশে ফিরতে পারেননি জনপ্রিয় এই অভিনেত্রী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...