| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ভারতকে হারাতে নতুন কৌশল বানাচ্ছে স্টোকস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৩ ০৯:৪৬:৪০
ভারতকে হারাতে নতুন কৌশল বানাচ্ছে স্টোকস

তবে এর মধ্যে নতুন করে ইংল্যান্ড শিবিরে করোনা হানা দিয়েছে। জানা যায় যে ব্যাটিং কোচ মার্কাস ট্রেসকোথিক এই মারণ ভাইরাসে সংক্রমিত। তার উপরে মঙ্গলবার অধিনায়ক বেন স্টোকস অনুশীলন না করায় তৈরি হয়েছিল উদ্বেগ। বুধবার ইংল্যান্ড অধিনায়ক নিজেই সেই জল্পনায় জল ঢেলে দেন। সাংবাদিক বৈঠকে স্টোকস বলেছেন, “এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছিল বলে মাঠে নামিনি। এর আগেও এমন হাল্কা অসুস্থতা নিয়ে আমি খেলেছি। কাজেই শেষ টেস্টে আমিই টস করতে নামব। এখন কোনও সমস্যা নেই।”

তবে শেষ টেস্টে ইংল্যান্ড পাচ্ছে না অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনকে। গোড়ালিতে চোট থাকায় তিনি থাকছেন মাঠের বাইরে। তাঁর পরিবর্তে টেস্টে অভিষেক হতে চলেছে আর এক নতুন জোরে বোলার জেমি ওভার্টনের। যা নিয়ে স্টোকস বলেছেন, “অ্যান্ডারসনের গোড়ালিতে চোট রয়েছে। হয়তো তার পরেও ওকে দলে রাখাই যেতে পারত। কিন্তু আমি মনে করি, এই টেস্টের চেয়ে ভারতের বিরুদ্ধে একশো শতাংশ সুস্থ অ্যান্ডারসনকে রাখা হলে আমরা উপকৃত হব। তাতে যদি ওভার্টন ৭৫ শতাংশ ফিটনেস নিয়ে খেলতে নামে, আমার কোনও আপত্তি নেই।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...