| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আফ্রিদি, ওয়ার্নার, সেহওয়াগকে টপকে বিশ্ব রেকর্ড গড়লেন বাটলার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২২ ২৩:০২:১৬
আফ্রিদি, ওয়ার্নার, সেহওয়াগকে টপকে বিশ্ব রেকর্ড গড়লেন বাটলার

জোস বাটলার ও জেসন রয় আবারও আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্যান্ডকে জয়ী করলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৩০.১ ওভারে ২৪৫ রানের লক্ষ্য অর্জন করে ইংল্যান্ড। অর্থাৎ প্রায় ২০ ওভার খেলা বাকি থাকতেই ম্যাচ জেতে ইংল্যান্ড। এদিনের ম্যাচে বাটলার করেন ৬৪ বলে অপরাজিত ৮৬ রান ও জেসন রয় করেন ৮৬ বলে অপরাজিত ১০১ রান। মাত্র এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন ফিল সল্ট। তবে জেসন রয় ও জোস বাটলারের অপরাজিত শতরানের জুটিতে সহজে জয়ী হয় ইংল্যান্ড। শুধু এই ম্যাচেই ইংল্যান্ড জয়ী হয়নি, এদিনের জয়ের ফলে সিরিজ ৩-০ জিতে নেয় বাটলার অ্যান্ড কোম্পানি।

তবে এদিনের ইনিংস খেলতে গিয়ে একদিনের ক্রিকেটে নতুন এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেন জোস বাটলার। সব থেকে কম বল খেলে চার হাজার রান টপকে যান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে মাত্র ৩২৮১ বল খেলে চার হাজার রান করেন ইংল্যান্ডের অধিনায়ক। এই কীর্তি গড়ার ফলে তিনি সেহওয়াগ,আফ্রিদি ও ওয়ার্নারদের অনেক পিছনে ফেললেন। দেখে নিন এই কীর্তি গড়তে কে কত বল খেলেছিলেন।

দেখে নিন একদিনের ক্রিকেটে কে, কত কম বলে চার হাজার রান করেছিলেন...

জোস বাটলার- ৩২৮১

শাহিদ আফ্রিদি- ৩৯৩০

ডেভিড ওয়ার্নার- ৪১২৮

বীরেন্দ্র সেহওয়াগ- ৪১৩১

কুইন্টন ডি কক- ৪২৫৫

এদিনের ম্যাচের কথা বলতে গেলে বলতে হয়, সিরিজের শেষ একদিনের ম্যাচে টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে চাল বল বাকি থাকতেই ১০ উইকেট হারিয়ে ২৪৪ রান করে নেদারল্যান্ডস। জবাবে ৩০.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন জেসন রয় এবং সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন জোস বাটলার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...