| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২২ ২১:১৭:৪৬
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের একাদশ ঘোষণা

কোন ভাবে যদি দ্বিতীয় টেস্টে ড্র করতে পারে ইউন্ডিজ তবে সিরিজ নিজেদের করে নেবে ক্যারিবীয়রা। আগামী ২৪ জুন সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

সিরিজের প্রথম টেস্টে জেতায় দারুণ আনন্দিত ক্যারিবীয় প্রধান নির্বাচক ডেশমন্ড হেইন্স। যদিও দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ক্যারিবীয়রা।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'অ্যান্টিগায় দারুণ জয় পেয়েছি। দল সত্যিই ভালো খেলেছে এবং সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ম্যাচের আগে আমরা বেশ আত্মবিশ্বাসী। আমাদের খেলোয়াড়রা খুবই সুশৃঙ্খল এবং তারা নিজেদের শতভাগ দিচ্ছে।'

প্রথম ম্যাচে বোলারদের কৃতিত্ব দিয়ে হেইন্স বলেছেন, 'বড় কৃতিত্ব দিতে হবে আমাদের বোলারদের। তারা সত্যিই কঠোর পরিশ্রম করেছে প্রথম টেস্টে। আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। তারাও ভালো বল করেছে এবং তারাও বেশ সুশৃঙ্খল। আমি জানি শেষ ম্যাচে জিততে ছেলেরা সেরাটা দেবে।'

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড-

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, আলজারি জোসেফ, গুডাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, রেমন্ড রেইফার, জেইডেন সিলস ও ডেভন থমাস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...