| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

দল থেকে ছিটকে গেলেন পোলার্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২২ ১৭:৩৭:২৬
দল থেকে ছিটকে গেলেন পোলার্ড

৩৫ বছর বয়সী ক্যারিবিয়ান তারপকা পোলার্ড টি-টোয়েন্টি ব্লাস্টে সারের হয়ে খেলছিলেন। দ্বিতীয় বিদেশি হিসেবে আরেক ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিনের সঙ্গে তাকেও দলে ভিড়িয়েছিল সারে। যদিও ইনজুরিতে পড়ে অন্তত চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি।

এক বক্তব্যে তিনি বলেছে, 'চিকিৎসার পরও তার সেভাবে উন্নতি হয়নি। আলোচনার মাধ্যমে তার অপারেশনের সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার সকালে সফলভাবে তার অপারেশন করা হয়। রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী চার থেকে ছয় সপ্তাহ মাঠে নামবেন না তিনি।'

ক্যারিবিয়ান তারকা পোলার্ড পাঁচ ইনিংসে ব্যাটিং করে ১৪১.৪২ স্ট্রাইক রেটে ৯৯ রান করেছেন। বল হাতে নিয়েছেন একটি উইকেট। ফিল্ডিংয়ে একটি ক্যাচও লুফে নেন তিনি।

দল থেকে ছিটকে পড়ার বিষয় নিয়ে পোলার্ড বলেন, 'এটা অনেক হতাশার ব্যাপার। আমরা দারুণভাবে কতৃত্ব করছিলাম। আমি অনুভব করেছি, আমি দারুণ কিছুর অংশ ছিলাম। দলের বাকিদের সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা জানাই। নিজেও মাঠে ফেরার প্রস্তুতি নিই।'

টি-টোয়েন্টি ব্লাস্টে এখনও চার ম্যাচ বাকি আছে সারের। এরই মাঝে পরবর্তী রাউন্ডে (কোয়ার্টার ফাইনাল) উঠে গেছে তারা। প্রথম দশ ম্যাচের মধ্যে নয়টি ম্যাচই জিতেছে সারে। বাকি একটি ম্যাচ পণ্ড হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...