ক্রিকেট ইতিহাসে ‘নো বল’ না করা পাঁচ বোলারের তালিকা প্রকাশ
সাম্প্রতিক ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে ফ্রি হিট থাকায়, নো বলের কারণে প্রতিপক্ষ দল এক রান পাওয়ার পাশাপাশি বাড়তি একটি বল পায় খেলার জন্য। যে বলে ব্যাটসম্যানের জন্য রান আউট ব্যতীত আর কোনো আউট হওয়ার উপায় থাকে না। যার ফলে ফ্রি হিট বলটি নিজের সুবিধামতো খেলে থাকেন ব্যাটসম্যানরা।
তাই ক্রিকেটে ‘নো বল’ না করাটাও একটা বিশাল কীর্তি। যে কীর্তি গড়েছিলেন ক্রিকেটের রথি-মহারথিরা। পুরো ক্যারিয়ারজুড়ে কোনো ‘নো বল’ না করা এমন পাঁচ কিংবদন্তির সঙ্গে আরটিভি অনলাইনের পাঠকদের পরিচিত করানো যাক।
ইয়ান বোথাম
ইংল্যান্ডের কিংবদন্তি অল রাউন্ডার ইয়ান বোথাম ক্যারিয়ারে ১০২টি টেস্ট এবং ১১৬ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। যেখানে টেস্টে ৩৮৩ এবং ওয়ানডেতে ১৪৫ উইকেট নিয়েছিলেন স্যার বোথাম। টেস্টে বোথাম ২৭বার ৫ উইকেট এবং ৪ বার ম্যাচে নিয়েছিলেন দশ উইকেট।
এই উইকেট নিতে বোথাম আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করেছিলেন ২৮ হাজার ৮৬টি। যা ইংলিশ বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। তার চেয়েও বেশি বোলিং করেছেন কেবল জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।
১৬ বছরের ক্যারিয়ারে ২১৮টি আন্তর্জাতিক ম্যাচে এই ডানহাতি বোলার একটি বলও ওভারস্টেপিং করেননি।
ডেনিস লিলি
অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। বল হাতে ছিলেন ব্যাটসম্যানদের জন্য লিথাল এক পেসার। অজিদের হয়ে খেলেছিলেন ৭০টি টেস্ট এবং ৬৩ ওয়ানডে ম্যাচ। ৭০ টেস্টে ৩৫৫ উইকেট নিয়েছিলেন মাত্র ২৩ গড়ে। যেখানে বেস্ট বোলিং ফিগার ছিল ৮৩ রানে ৭ উইকেট। এছাড়াও ৬৩ ওয়ানডে থেকে নিয়েছিলেন ১০৩ উইকেট।
১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাট মিলিয়ে ২২ হাজার ৬০ বল করা ডেনিসস লিলি কখনোই কোনো নো বল করেননি।
কপিল দেব
ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব দেশটির ইতিহাসে প্রথম কোনো তারকা অল রাউন্ডার হিসেবে ক্রিকেট বিশ্বে পরিচিত ছিলেন। ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেটে দলকে সার্ভিস দিয়েছিলেন। এরমধ্যে টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে মোট ৩৫৬ ম্যাচ খেলেছিলেন কপিল।
যেখানে ৪৪৮ ইনিংসে ৩৮৯৪২ বল করেছিলেন কপিল। যা ভারতের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। ভারতীয়দের মধ্যে তার চেয়ে বেশি বোলিং করেছিলেন কেবল অনিল কুম্বলে এবং হরভাজন সিং। ক্যারিয়ারের ৩৮ হাজারেরও বেশি বল করলেও কখনো ওভারস্টেপিং করেননি কপিল।
টেস্টে ৪৩৪ উইকেট নিয়েছিলেন কপিল। ওয়ানডেতে পেয়েছেন ২৫৩ উইকেট।
ইমরান খান
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তার সময়কালে ছিলেন ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। কিংবদন্তি এই ক্রিকেটার ক্যারিয়ারে ৮৮ টেস্ট এবং ১৭৫ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। যেখানে মোট ৫৪৪ উইকেট শিকার করেছিলেন এই ডানহাতি মিডিয়াম পেসার। যার মধ্যে টেস্টে ৩৬২ এবং ওয়ানডেতে ১৮২ উইকেট পেয়েছিলেন ইমরান।
এই উইকেট শিকার করতে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৬৯১৯ বল করেছিলেন ইমরান। তারচেয়ে পাকিস্তানের হয়ে বেশি বোলিং করেছিলেন কেবল ওয়াকার ইউনিস এবং ওয়াসিম আকরাম। ২১ বছরের লম্বা ক্যারিয়ারে ২৬ হাজারেরও বেশি বল করলেও কখনো নো বল করেননি ইমরান।
ল্যান্স গিবস
এই লিস্টে একমাত্র স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন পেস বোলারদের স্বর্গরাজ্য থেকে উঠে আসা ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার ল্যান্স গিবস। আন্তর্জাতিক ক্যারিয়ারে মোটে ৭৯ টেস্ট এবং ৩ ওয়ানডে খেলেছিলেন গিবস। যেখানে মোট ৩০৯ টেস্ট এবং মাত্র ২টি ওয়ানডে উইকেট আছে গিবসের।
উইন্ডিজদের হয়ে ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ২৭ হাজার ২৭১ বল করেছিলেন ডানহাতি এই অফস্পিনার। এই সময়ে কোনো নো বল করেননি গিবস। টেস্ট ইতিহাসের প্রথম স্পিনার হিসেবে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি এই স্পিনারের। এমনকি এই ক্রিকেটারের বোলিং ইকোনমি ঈর্ষণীয় মাত্র ১ দশমিক ৯৯।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
