| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

২ পরিবর্তন নিয়ে ২য় টেস্টের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ২২:৩৬:৪০
২ পরিবর্তন নিয়ে ২য় টেস্টের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

অন্যদিকে টাইগার ব্যাটারদের অসহায় আত্মসমর্পনে বাংলাদেশকে লজ্জাজনক হার উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শেষ পর্যন্ত অ্যান্টিগা টেস্টে ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে।

প্রথম টেস্টে হারের পর ২য় টেস্টে ঘুরে দাড়ানোর লক্ষ্যে পাল্টে যেতে পারে বাংলাদেশ একাদশ। এমনটাই সংকেত পাওয়া যাচ্ছে বিসিবি থেকে। ২য় টেস্ট খেলার লক্ষ্যে গতকাল দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে শরিফুল ইসলামকে। বর্তমান সময়ে বাংলাদেশের সেরা পেসারদের মধ্যে একজন শরিফুল ।

এখনও বিসিবি থেকে জানানো হয়নি যে কার পরিবর্তে খেলবে শরিফুল। তবে ধারনা করা হচ্ছে খালেদ আহম্মেদ বা ইবাদত হোসেন এর জায়গায় খেলতে পারেন শরিফুল ইসলাম। কারন ওয়েস্ট ইন্ডিজের পিচ কন্ডিশনের যে অবস্থা তাতে মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়ার ভুল মনে হয় বিসিবি করবে না।

আবার অন্যদিকে প্রায় দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে যুক্ত হয়েছেন এনামুল হক বিজয়। তবে এখানেও প্রশ্ন থেকে যায় যে কার পরিবর্তে খেলবেন বিজয়। দলের বর্তমান সময়ের অন্যতম বাজে ফর্মে আছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

শেষ কবে বড় স্কোর করেছেন মুমিনুল হক সেটা খুজতে গেলেও সময়ের প্রয়োজন। তবে বাংলাদেশের সেরা টেস্ট ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন মুমিনুল হক। সম্প্রতি সময়ে বাজে পারফরম্যান্সের কারনে তাকে নিয়ে চিন্তায় পড়েছে বিসিবি।

অন্যদিকে দল থেকে বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিলো বিসিবি। বাংলাদেশ দলে ৩ নাম্বার পজিশনের জন্য তৈরি করতে চেয়েছিলো শান্তকে। তবে বিসিবির সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছেন শান্ত। একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন নি তিনি।

সবশেষ ১৬ ম্যাচে ২৮টি ইনিংস খেলে ৩ নাম্বার পজিশনে শান্তর স্কোর ৭৬৩ রান। যার গড় দাড়িয়েছে ২৮.২৫ রান। আর তাই ধারনা করা হচ্ছে মুমিনুল অথবা শান্তর জায়গায় খেলবেন এনামুল হক বিজয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২য় টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:

সাকিব আল হাসান (অধিনায়ক) তামিম ইকবাল, মাহামুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, মুমিনুল হক, লিটন দাস, সোহান, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...