| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহা বিপদে দক্ষিণ আফ্রিকা একাদশ, ডু প্লেসি-এর উপর হতাশ স্মিথ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ১৬:৫৪:২৯
মহা বিপদে দক্ষিণ আফ্রিকা একাদশ, ডু প্লেসি-এর উপর হতাশ স্মিথ

ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগী হওয়ায় এমন বিপাকে পড়তে হচ্ছে বলে মনে করেন গ্রায়েম স্মিথ। নিজেদের সেরা একাদশ বেছে নিতে বিপাকে পড়তে হয় না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) বেগ পোহাতে হয় না বলে দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক।

স্টার স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে স্মিথ বলেন, ‘দক্ষিণ আফ্রিকা একটি সমীকরণ খুঁজে পেয়েছে যেখানে তাদেরকে বেছে নিতে হবে যে সেরা একাদশ কোনটি। ফাফ ডু প্লেসি এখনও ফিট, সে দীর্ঘ (টেস্ট) ফরম্যাট থেকে অবসর নিয়েছে। এটা এমন একটা চালেঞ্জে যেটা ভারতের মুখোমুখি হতে হয় না।’

‘ক্রিকেটাররা বিশ্বজুড়ে লিগ খেলছে। বিশ্বকাপে খেলতে সে দক্ষিণ আফ্রিকাকে কতটা সময় দিতে পারবে। তারা (দক্ষিণ আফ্রিকা) কি সরাসরি বিশ্বকাপ দলে নেবে নাকি সে দলের অংশ হবে এবং দলের সংস্কৃতি, ভাবনা এবং প্রস্তুতি বুঝবে। ভারত এসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় না, তবে অন্য দেশগুলোর জন্য এটা কঠিন।’

আইপিএলের এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন ডু প্লেসি। দলকে ফাইনালে তুলতে না পারলেও প্লে অফ খেলেছে বেঙ্গালুরু। দলটির হয়ে এবারের মৌসুমে ৪৬৮ রান করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। এমন পারফরম্যান্সের পর ডু প্লেসিকে দলে পেতে চাইলেও সেটা যে কঠিন তা মনে করিয়ে দিয়েছেন স্মিথ।

তিনি বলেন, ‘আমরা জানি ডু প্লেসির সামর্থ্য আছে। তবে দলকে ঠিক করতে হবে যে তাকে দলে কতটা সময় দিতে হবে। হয়তো সে জীবনের এমন পর্যায়ে আছে যে সে লিগ খেলেই খুশি। সে হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে, সে হয়তো সেখানেই থাকতে চায়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...