| ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কাতার বিশ্বকাপের কড়া নিয়ম, দর্শকরা যে ভুল করলেই হবে সাত বছরের জেল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ১৩:০৪:৫৮
কাতার বিশ্বকাপের কড়া নিয়ম, দর্শকরা যে ভুল করলেই হবে সাত বছরের জেল

রাশিয়া, ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের আগের আসরে দেশ-বিদেশের দর্শকরাও মাঠে খেলা উপভোগ করছেন। মাঠের বাইরেও উদ্দাম জীবন উদযাপন করতে পেরেছেন দেশ-বিদেশের ফুটবল প্রেমীরা। তবে ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে থাকছে না সেই সুযোগ।

এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, কাতারের রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিশ্বকাপ দেখতে গিয়ে কেউ যদি বিবাহ-বহিভূর্ত সম্পর্কে জড়ায় তাহলে তাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে সাত বছরের জেল পর্যন্ত দেওয়া হবে। এমনকি অ্যালকোহল পার্টির ব্যাপারেও সতর্ক করে দিয়েছে দেশটির পুলিশ।

ইংল্যান্ডের সংবাদমাধ্যমে ডেইলি স্টারে পুলিশের এক সূত্র বলেছেন, ‘আপনি যদি স্বামী-স্ত্রী হিসেবে না আসেন, তাহলে আপনার জন্য শারীরিক সম্পর্ক নিষিদ্ধ। এই টুর্নামেন্টে ওয়ান নাইট স্ট্যান্ড (টাকার বিনিময় যৌন সম্পর্ক) একদমই করা যাবে না।’

সেই সূত্র আরও বলেছে, ‘এই বিশ্বকাপে তেমন পার্টিও করা যাবে না। সবাইকে এ বিষয়টি নিজেদের মাথায় রাখতে হবে। অন্যথায় নিজেদের জেলে দেখার প্রস্তুতিও নিতে হবে। এ বছরের বিশ্বকাপে প্রথমবারের মতো আবশ্যিকভাবে যৌন মিলন নিষিদ্ধ করা হবে। দর্শকদের প্রস্তুত থাকতে হবে।’

শুধু বিবাহ-বহির্ভূত সম্পর্কই নয়, কাতারে সমকামিতাও নিষিদ্ধ। তাই বিশ্বকাপে সমকামি বা রুপান্তরকামিদের স্বাগত জানাতে রাজি নয় কাতার প্রশাসন। এরই মধ্যে সমকামি বা রুপান্তরকামিদের কাছে হোটেল রুম ভাড়া দেওয়া থেকে বিরত রয়েছে তারা।

এবারের বিশ্বকাপে সমর্থকদের সতর্ক করে দেওয়া এক বিবৃতিতে কাতার ফুটবল সংস্থার সাধারণ সম্পাদক মানসুর আল আনসারি বলেছেন, ‘কাতার খুব রক্ষণশীল দেশ। এখানে অনেক কিছুই সম্ভব নয়। সমকামিতা নিয়ে আপনি আপনার মতাদর্শ যদি প্রকাশ করতে চান, তাহলে সেটা এমন জায়গায় দেখান, যেখানে এটা আইনসিদ্ধ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...