| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

অদ্ভুত এক কেলেঙ্কারিতে সাবেক বার্সা তারকার কারাদণ্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ১১:২০:৫৩
অদ্ভুত এক কেলেঙ্কারিতে সাবেক বার্সা তারকার কারাদণ্ড

বার্সেলোনার হয়ে ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত খেলার সময় ইমেজ রাইটস থেকে পাওয়া অর্থের সঠিক হিসেব দিতে পারেননি ইতো। যেখান থেকে তাকে কর পরিশোধ করতে হবে ৩৮ লাখ ইউরো বা প্রায় ৩৮ কোটি টাকা। কিন্তু সেই অর্থ পরিশোধ করেননি তিনি।

তাই এক যুগেরও বেশি সময় পর এই ট্যাক্স ফাঁকির ঘটনায় ইতোকে ২২ মাসের স্থগিত কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। পাশাপাশি তখনকার এজেন্ট, যাকে বাবার চোখে দেখতেন ইতো; সেই হোসে মারিয়া মেসালেসকেও এক বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন বার্সেলোনার এ সাবেক তারকা ফুটবলার। তবে এই ঘটনার পুরো দায় তিনি দিয়েছেন এজেন্ট মেসালেসের ওপর, ‘আমি তখন ছোট ছিলাম। সবকিছু আমার বাবাই (মেসালেস) দেখতেন। আমি জরিমানা দিয়ে দেবো। তবে বাবা যা বলতেই তা-ই করতাম আমি।’

জরিমানার অর্থ পরিশোধ করতে রাজি হলেও, তৎকালীন এজেন্ট মেসালেসের ওপর মামলা ঠুকতে ভুল করেননি ইতো। তার সম্পত্তির অপব্যবহার ও জালিয়াতির অভিযোগ এনে মেসালেসের ওপর এই মামলা করেছেন তিনি। যা এখন তদন্তের অপেক্ষায় রয়েছে।

এই ট্যাক্স ফাঁকির ঘটনায় ইতো ও তার এজেন্টের জন্য সাড়ে বছরের কারাদণ্ডের আবেদন করেছিল প্রসিকিউশন। তবে তাদের অতীতে কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকায় অনেক কমিয়ে ২২ মাস ও এক বছরের স্থগিত কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের কারাভোগ করতে হবে না।

অবশ্য দুজনকেই গুনতে হবে জরিমানা। চারটি আলাদা জরিমানায় ইতোকে মোট ১৮ লাখ ইউরো ও মেসালেসকে দিতে হবে ৯ লাখ ইউরোর বেশি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...