| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

যে কারনে ফুটবল ছাড়তে চেয়েছিলেন এমবাপ্পে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ০১:০৪:৫৮
যে কারনে ফুটবল ছাড়তে চেয়েছিলেন এমবাপ্পে

এই তারকার খেলা যে ম্যাচে ৩-৩ গোলে সমতার পর টাইব্রেকারে ম্যাচ গড়ালে তখনো বল জালে জড়াতে ব্যর্থ হয়েছিলেন ২৩ বছর বয়সী ফুটবল বিশ্বের অন্যতম ফুটবলার এমবাপ্পে। ইউরো চ্যাম্পিয়নশিপের পর আচমকাই অবসরের চিন্তা খেলে গিয়েছিল ফরাসি এই ফরোয়ার্ডের মনে। তবে কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এমবাপ্পে।

সুদীর্ঘ দুই বছর পর সেই বিষয়ে মুখ খুললেন বিশ্বকাপে ফরাসির পক্ষে সবচেয়ে কমবয়সী গোল করা ফরোয়ার্ড। তবে এমবাপ্পের এই মুখ খোলার পেছনে বড় ভূমিকা ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েত মত কিংবদন্তী।

সম্প্রতি ফরাসি সংবাদ মাধ্যম লে জার্নাল দু দিমাঞ্চেতে লে গ্রায়েত এমবাপ্পের সেই অবসর রহস্য নিয়ে বলেন, ‘আমি তার সঙ্গে ইউরোর পর দেখা করেছিলাম। তার মনে হয়েছিল ফ্রেঞ্চ ফুটবল সেই পেনাল্টি মিসের পর সমালোচনার হাত থেকে তাকে রক্ষা করতে পারেনি।

এই জন্য সে রেগে ছিল। আমরা পাঁচ মিনিটের মতো আমার অফিসে ছিলাম। কিন্তু এই সময় মনে হচ্ছিল সে আর ফ্রান্সের হয়ে খেলতে চাইছে না। যদিও সে এটা বলেনি।’

তবে সভাপতি লে গ্রায়েতের এমন দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এমবাপ্পে। টুইটারে এর উত্তরে এমবাপ্পে লেখেন, ‘আমি তাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলাম যে বিষয়টি বর্ণবাদের সঙ্গে সম্পর্কিত এবং (ইউরোয়) পেনাল্টি বিষয়ক নয়। তবে বর্ণবাদের কোনো ঘটনা সেখানে ছিল বলে মানতেই চাননি তিনি।’

ইউরোর পর কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ও নেশন্স লিগসহ ফ্রান্সের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন এমবাপে। ফ্রান্সের জার্সিতে এখন পর্যন্ত ৫৭ ম্যাচ খেলে ২৭টি গোল করেছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...