| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হঠাৎ শ্রীলেখার মুখে সাবেক স্বামীর প্রশংসা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২০ ১৪:৫৯:১৬
হঠাৎ শ্রীলেখার মুখে সাবেক স্বামীর প্রশংসা

প্রায় ১০ বছর হলো স্বামী শিলাদিত্যর সঙ্গে আইনি বিচ্ছেদ হলেও বাবা-মা উভয়েই তাদের মেয়েকে দেখভাল করেন বলে আনন্দবাজারকে জানিয়েছেন শ্রীলেখা। তিনি বলেন, আমি কোনও দিনই একা মাইয়াকে বড় করিনি। ২০১৩-এ আমাদের আইনি বিচ্ছেদ হয়। তার আগের প্রায় দেড় বছর আলাদা থাকতাম। কোনও দিন মেয়েকে নিয়ে টানাটানি করিনি। সন্তানকে বড় করছি আমরা একসঙ্গেই। ’

শ্রীলেখা জানান, ছোট থেকেই খুব বুঝদার তার মেয়ে। বাবা-মায়ের আলাদা থাকা নিয়ে কোনও দিন কান্নাকাটিও করেনি। বাবা-মায়ের আলাদা থাকাটাকে নিজের মতো করেই মানতে শিখেছে মেয়েটা। তার কথায়, ‘কোনও দিন ওকে দেখিনি মন খারাপ করেছে, বা বলেছে কেন মা-বাবা একসঙ্গে থাকে না। নিজের মনে মনে যদি কষ্ট পেয়েও থাকে, নিজের মতো বুঝিয়েছে নিজেকে। ’’

অভিনেত্রী আরও জানান, সপ্তাহের চার দিন তার কাছে, তিন দিন বাবার কাছে থাকে মেয়ে। এই কয়েক দিন আগেই বাবার সঙ্গে পাহাড় ঘুরে এসেছে মেয়ে। বাবা বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছেন আবার। কোনও দিন ইচ্ছে হলে একসঙ্গে খেতেও গিয়েছেন রেস্তোরাঁয়।

শ্রীলেখা বলেন, ‘আমি একার কৃতিত্ব নিতেই পারব না। কারণ মেয়েকে আমি একা মানুষ করিনি। ওকে বড় করার আশি শতাংশ কৃতিত্ব শিলাদিত্যর। এই বিশেষ দিনটা শুধুমাত্র শিলাদিত্যরই হয়ে থাক। '

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...