| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

চরম দুঃসংবাদঃ জরিমানার কবলে মেসিরা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২০ ১১:৫৪:২১
চরম দুঃসংবাদঃ জরিমানার কবলে মেসিরা

সদ্য সমাপ্ত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়ালের বিপক্ষে ম্যাচে রেফারিদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর দায়ে আট হাজার ইউরো (বাংলাদেশী টাকায় ৭ লাখ ৮০ হাজার টাকার মতো) অর্থদন্ড করেছে উয়েফা।

রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে রিয়ালের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় পিএসজি। সেই ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছিলেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি ও স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। সেদিন ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল লিগ ওয়ানের দলটি। এরপর করিম বেনজেমার জাদুকরী পারফরম্যন্সে ৩-২ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকেই বাদ পড়ে যায় ফরাসী জায়ান্টরা।

এই হারেই ক্ষুব্ধ হয়ে রেফারিদের কক্ষে গিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি ও স্পোর্টিং ডিরেক্টর লিওর্নাদো।

এরপর গেলো ২ জুন পিএসজিকে ১৬ হাজার ইউরো জরিমানা ও এক ম্যাচের জন্য লিওনার্দোকে নিষিদ্ধ করেছিলো উয়েফা। পিএসজি সেই শাস্তির বিরুদ্ধে আপিল করলে তা প্রত্যাখান করে শাস্তি বহাল রাখে উয়েফা। অবশ্য শাস্তিস্বরূপ অর্থদন্ড অর্ধেক কমিয়ে ৮ হাজার ইউরোতে নামিয়ে আনা হয়েছে।

স্পোর্টিং ডিরেক্টর লিওর্নাদোকে নিষেধাজ্ঞা দিলেও ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেনি উয়েফা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...