| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সিরিজ জয়ের জন্য মারাত্মক ছক তৈরি দক্ষিণ আফ্রিকার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৯ ১৫:৩৩:০৮
সিরিজ জয়ের জন্য মারাত্মক ছক তৈরি দক্ষিণ আফ্রিকার

যাওয়ার পর সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন করেছে টিম ইন্ডিয়া। তারা তাদের পরের দুটি ম্যাচ জিতে সিরিজে ২-২ তে সমতায় এনেছে। আর মাত্র একটি খেলা বাকি আছে। আর সেই ম্যাচ জিতে ট্রফি জেতার দিকে মন দিয়েছে দুই শিবির। রাজকোটে আগের ম্যাচে ফের প্রথমে ব্যাট করতে নামে ভারত। টপ অর্ডারের খারাপ শুরুর পরেও তারা ১৬৯ রান করে। চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকা মাত্র ৮৭ রানে গুটিয়ে যায়। তাদের কেউই বড় রান করতে পারেনি। আভেশ খান উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে প্রধান স্থপতি ছিলেন। তিনি ৪টি উইকেট শিকার করেন এবং যুজবেন্দ্র চাহাল তিনটি উইকেট নেন। সব মিলিয়ে রবিবার একট লড়াকু ম্যাচ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। ব্যাটিং উইকেটে বড় রানের ম্যাচ দেখার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। ঘাস থাকার কারণে পেসারদের জন্য এই উইকেটে কিছুটা সুবিধা থাকবে। তবে সময় যত গড়াবে ততই এই পিচ থাকে টার্ন আদায় করে নিতে পারবেন স্পিনাররা। ম্যাচের সময়ে তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৮৪ শতাংশ। ১৪ কিমি/ঘণ্টা বেগে হাওয়া চালাবে। ম্যাচের মধ্যে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। তবে খেলা চলাকালীন ভালো শিশির পড়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতের বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই তালিকার মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজাদের মতো অভিজ্ঞরা রয়েছেন। সেই সুযোগ নিয়ে প্রথম দুটি ম্যাচেই তরুণ ভারতীয় দলকে হারিয়ে দিয়েছে প্রোটিয়া ব্রিগেড। তবে পরের দুটি ম্যাচ জিতে নিয়ে সিরিজে ভালোভাবে ফিরে এসেছে টিম ইন্ডিয়া। এবার রবিবার, সিরিজের শেষ ম্যাচটিতে ভারতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা দল ট্রফি জিতে নিতে পারে কিনা, এখন সেটাই হল দেখার বিষয়।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য সেরা একাদশকুইন্টন ডি কক (উইকেটরক্ষক), তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, মার্কো জানসেন, কেশব মহারাজ, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিদি

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...