| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

চরম দু:সংবাদ : এমবাপ্পের পথের বাঁধা হয়ে দাড়ালো লা-লিগা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৮ ১৭:০৮:৫৯
চরম দু:সংবাদ : এমবাপ্পের পথের বাঁধা হয়ে দাড়ালো লা-লিগা

অনেক নাটকীয়তার পর গত মাসে শেষ মুহূর্তে স্প্যানিশ ক্লাবটিকে ‘না’ করে পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

সংবাদমাধ্যমের খবর, ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল চুক্তির মাধ্যমে ঘরের ছেলেকে ধরে রেখেছে পিএসজি। নতুন চুক্তিতে পিএসজি তো বটেই, সব ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাবেন এমবাপে।

এমবাপের চুক্তির পর পিএসজির লাগামহীন খরচ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল লা লিগা।

এরপর গত বুধবার এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ জানায়, ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ লঙ্ঘনের কারণে পিএসজি ও ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে তারা উয়েফার কাছে অভিযোগ করেছে।

এর রেশ না কাটতেই এবার পিএসজি ও এমবাপের মধ্যকার চুক্তি বাতিলের দাবি জানাল লা লিগা।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে লা লিগার প্রতিনিধি আইনজীবী হুয়ান ব্রাঙ্কো বলেন, পিএসজির অর্থনৈতিক কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ জানাতে তারা আদালতে যেতে প্রস্তুত।

এমবাপের চুক্তির আগেও বিভিন্ন সময়ে ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ ভঙ্গের অভিযোগ উঠেছিল পিএসজির বিরুদ্ধে। লিগ ওয়ান চ্যাম্পিয়নরা অবশ্য বরাবরই তা অস্বীকার করে আসছে। ২০১১ সাল থেকে পিএসজির মালিকানায় রয়েছে দোহা-ভিত্তিক কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...