| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

নতুন প্রেমিকা ব্রুনার কাছে আরও দুই সন্তান চায় নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৭ ১৮:১০:২৪
নতুন প্রেমিকা ব্রুনার কাছে আরও দুই সন্তান চায় নেইমার

ব্রাজিলের ‘ভ্যালেন্টাইন্স ডে’ ১২ জুন। সেই দিন ব্রুনার সঙ্গে একটি ছবি পোস্ট করেন নেইমার। তাতে প্যারিস সঁ জঁ-র তারকার সঙ্গে দেখা যাচ্ছে তাঁর প্রেমিকাকে। ৩০ বছরের এই ফুটবলার মায়ামি গিয়েছিলেন তাঁর ২৭ বছরের প্রেমিকাকে নিয়ে। মায়ামির বিভিন্ন সৈকতে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁদের। সেখানকার বিভিন্ন রেস্তরাঁয় খাওয়ার ছবিও পোস্ট করেন নেইমাররা।

দু’জনেই রং মিলিয়ে জামা পরে ছবি দিয়েছেন। ব্রুনার সঙ্গে নেইমার যে ছবি পোস্ট করেছেন তাতে ব্রাজিলের তারকা একটি সাদা জামা পরে রয়েছেন। তাঁর সাদা টুপিতে রয়েছে একটি লাল ঠোঁটের ছবি। প্রেমিকা ব্রুনাও পরেছেন সাদা জামা। ২০১৮ সাল পর্যন্ত ব্রুনা মারকুইজাইন নামে এক মডেলের সঙ্গে সম্পর্ক ছিল নেইমারের। গত বছর ডিসেম্বর মাস থেকে প্রেম করছেন নেইমার এবং ব্রুনা বিয়ানকার্ডি। দু’জনে একে অপরের পরিবারের সঙ্গে পরিচয় করিয়েছেন।

নেইমার ইতিমধ্যেই জানিয়েছেন তিনি তাঁর পরিবার আরও বড় করতে চান। নেইমার বলেন, “আমার বয়স ৩০ বছর। ভাল কেরিয়ার রয়েছে আমার। আমি চাই আমার আরও দুই সন্তান হোক। আমার ছেলের খেলার সঙ্গী হোক।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...