| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ভবিষ্যৎ বানীঃ আর্জেন্টিনা নয়, বিশ্বকাপ জিতবে ফ্রান্স বা ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৭ ১৭:৪৮:১৯
ভবিষ্যৎ বানীঃ আর্জেন্টিনা নয়, বিশ্বকাপ জিতবে ফ্রান্স বা ব্রাজিল

এই কৌতুহল মেটাতেই সম্ভাব্য বিশ্বকাপজয়ীর একটি তালিকা তৈরি করেছে ব্রিটিশ ক্রীড়া বিশ্লেষণমূলক প্রতিষ্ঠান ‘অপটা স্পোর্টস’। সাম্প্রতিক মাসগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে গ্লোবাল র্যাঙ্কিং মডেল তৈরি করেছে তারা, যা অপটা স্পোর্টস ডাটা নামেও পরিচিত।

ব্রিটিশ এই স্পোর্টস অ্যানালিটিক্যাল কোম্পানিটির প্রণীত র্যাঙ্কিং মডেল অনুসারে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স এবং রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের এবারের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি।

তবে সেলেসাওদের চেয়ে শিরোপা জেতার সম্ভাবনার দৌড়ে কিছুটা এগিয়ে ফরাসিরা। করিম বেনজেমা-এমবাপেদের টানা বিশ্বকাপ জেতার সম্ভাবনা ১৭.৯৩ শতাংশ। যা কাতারের টিকিট পাওয়া ৩২ দলের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে ব্রাজিলের সম্ভাবনা ১৫.৭৩ শতাংশ।

দুঃসংবাদ আর্জেন্টাইন সমর্থকদের। অপটা স্পোর্টসের বিশ্লেষণ অনুযায়ী, লিওনেল মেসির দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা মাত্র ৬.৪৫ শতাংশ। তারা আছে তালিকার আট নম্বরে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ৫.১১ শতাংশ সম্ভাবনা নিয়ে তার ঠিক পরেই, নবম অবস্থানে।

১১.৫৩ শতাংশ সম্ভাবনা নিয়ে তিন নম্বরে স্পেন, ৮.০৩ শতাংশ নিয়ে চারে ইংল্যান্ড এবং ৭.৯০ শতাংশ নিয়ে পাঁচ নম্বরে আছে বেলজিয়াম। এছাড়া ছয়ে নেদারল্যান্ডস, সাতে জার্মানি এবং দশে আছে ক্রোয়েশিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...