| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ থেকে বিদয় নিলেন বাংলাদেশ, টিকিট পেলেন মালয়েশিয়া

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৪ ২১:৫৮:৫৮
এশিয়া কাপ থেকে বিদয় নিলেন বাংলাদেশ, টিকিট পেলেন মালয়েশিয়া

কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ জুন) মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই হাই প্রেসিং ফুটবলে আক্রমণ করতে থাকে মালয়েশিয়া। ম্যাচের ১৩তম মিনিটে ডি-বক্সে নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করতে ব্যস্ত ছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। ইয়াসিন আরাফাতের পাস নিয়ন্ত্রণে নিতে পারেননি আতিকুর রহমান ফাহাদ। স্লাইডে ক্লিয়ার করতে গিয়ে ফাউল করে বসেন ফয়সাল হালিমকে। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে রশিদের নেওয়া বাঁ পায়ের বুলেট গতির শট বলের লাইনে ঝাঁপিয়ে পড়লেও আটকাতে পারেননি আনিসুর রহমান জিকো। মালয়েশিয়া এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।

এরপর ম্যাচের ২৬ মিনিটে জামাল ভূঁইয়ার দারুণ রক্ষণচেরা পাস ডি-বক্সে পেয়ে যান সাজ্জাদ হোসেন। কিন্তু ডি-বক্সে ঢুকেও শট নিতে পারেননি তিনি।তবে ৩০ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। বিশ্বনাথ ঘোষের লং থ্রোয়ে রাকিবের ব্যাক হেডের পর মোহাম্মদ ইব্রাহিমও হেডেই জাল খুঁজে নেন। যদিও বাংলাদেশের সমতায় থাকার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৮ মিনিটে স্বাগতিকরা ঠিকই ব্যবধান বাড়িয়ে নেয়। ডিওন কুলস বক্সে থেকে কোনাকুনি জোরালো শটে ব্যবধান বাড়িয়ে নেন। জিকো ঝাঁপিয়ে পড়েও প্রতিহত করতে পারেননি। ওই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় মালয়েশিয়া।

দ্বিতীয়ার্ধে এসে মালয়েশিয়ার সামনে আর দাঁড়াতেই পারেনি জামাল ভূঁইয়ারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মাত্র ৪৭ মিনিটে ডিওন শফিকের গোল ব্যবধান ৩-১ করেন মালয়েশিয়া। আর ৭৩তম মিনিটে ড্যারেন লকের হেডে ব্যবধান ৪-১ করেন স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মালয়েশিয়া।

আর এতেই এশিয়ান কাপের মূলপর্বের টিকিট কাটল মালয়েশিয়া। এই গ্রুপ থেকে বাহরাইনের সঙ্গী হলো মালয়েশিয়া। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট বাহরাইনের। তিন ম্যাচে এক হার আর দুই জয়ে ৬ পয়েন্ট মালয়েশিয়ার। এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে তিনে থেকে শেষ করেছে তুর্কমেনিস্তান। আর তিন ম্যাচের সবকটিতে হেরে গ্রুপের তলানিতে থেকেই শেষ করেছে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...