| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৯০ মিনিটেও হয়নি ম্যাচের ফলাফল, টাইব্রেকার দিয়ে মিলল বিশ্বকাপের টিকিট

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৪ ১০:২৪:১৮
৯০ মিনিটেও হয়নি ম্যাচের ফলাফল, টাইব্রেকার দিয়ে মিলল বিশ্বকাপের টিকিট

বিশ্বকাপ আয়োজক দেশ কাতারের আহমাদ বান আলি স্টেডিয়ামে সোমবার রাতে আন্তঃমহাদেশীয় প্লে-অফে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে অস্ট্রেলিয়া। আর তাতেই মিলল বিশ্বকাপের টিকিট। টানা পঞ্চম ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো তারা।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচের মাত্র তিন মিনিট বাকি থাকতে বদলি গোলরক্ষক হিসেবে রেডমেইনকে নামান অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড।

আর্নল্ড জানতেন, ম্যাচ টাইব্রেকারে গড়ালে রেডমেইনই গড়ে দিতে পারেন পার্থক্য। কেননা ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক একজন পেনাল্টি বিশেষজ্ঞ। টানা তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার রেকর্ডও আছে তার। সেই রেডমেইন ঠিকই কোচের আস্থার প্রতিদান দিলেন।

অবশ্য রোমাঞ্চকর টাইব্রেকারে প্রথম শটেই গোল করতে ব্যর্থ হন অস্ট্রেলিয়ার মার্টিন বয়েল। তবে পরের পাঁচটি শটেই ঠিকানা খুঁজে পায় তারা।

পেরুর তৃতীয় শটে গোল করতে পারেননি ডিফেন্ডার লুইস আদভিনকুলা। ১১৬তম মিনিটে ক্রিস্তিয়ান কুয়েভার চোট পেয়ে মাঠ ছাড়লে বদলি নামেন ভালেরা। সেই ভালেরার শটই ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিয়েছেন রেডমেইন।

এর আগে মূল ম্যাচে প্রায় সমান তালে লড়েছে দুই দল। অস্ট্রেলিয়া মোট ১১টি শট নেয়, যার ২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বল দখলে কিছুটা এগিয়ে থাকা (৫৪ শতাংশ) পেরু ১০ শটের একটি লক্ষ্যে রাখতে পারে। কিন্তু গোল আদায় করতে পারেনি কোনো পক্ষই। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...