চমক নিয়ে দীর্ঘ ১৬ মাস পর লাল বলে মাঠে ফিরছেন মুস্তাফিজ
এরপর তিনি ক্রিকেট মাঠে ওয়ানডে কিংবা টি-২০ ম্যাচ খেললেও দীর্ঘ পরিসরের ক্রিকেট টেস্ট থেকে দূরেই রয়েছেন টাইগার এই বাঁহাতি পেসার। প্রায় টানা ১৬ মাস পর আবারও সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাল বলের ক্রিকেটে ফিরেছেন তিনি। তাও আবার সোজা আইপিএল খেলা শেষ করেই পা রেখেছেন টেস্টের মঞ্চে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল সিরিজ আগামী ১৬ জুন। এর আগে প্রস্তুতি ম্যাচে তামিমের দূর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি ইবাদতের মনমুগ্ধকর বোলিং৷ তবুও আগ্রহের জায়গা থেকে অনেকের নজড় ছিলো কাটার মাস্টারের দিকে৷ তবে তিনি খেলছেন না প্রস্তুতি ম্যাচ৷ কি কারনে তা নিয়েই এবারের আলোচনা৷
মোস্তাফিজুর রহমানের আগ্রহের জায়গা মূলত সাদা বলের ক্রিকেট তথা ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট। তবে দলের প্রয়োজনে টেস্ট খেলতে যেকোনো সময় প্রস্তুত বলেই জানিয়েছেন তিনি। দুই নিয়মিত পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের চোটে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে নেওয়া হয়েছে তাকে।
দীর্ঘ বিরতির পর শুধু সাদা বল থেকে লাল বলে নিজেকে মানিয়ে নেওয়াই নয়, মোস্তাফিজকে মানিয়ে নিতে হচ্ছে নতুন বলের সঙ্গেও। উপমহাদেশে সাধারণত খেলা হয় কুকাবুরা ও এসজি বল দিয়ে।
কিন্তু এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশকে খেলতে হবে ডিউক বল দিয়ে।তার ওপরে দীর্ঘদিন ধরে লাল বলে না খেলার কারণে মোস্তাফিজের চ্যালেঞ্জটা আরও বেশি।
এই বলের বিশেষত্ব কী এবং কাজটা কতটা চ্যালেঞ্জিং সেটিও জানালেন ডোনাল্ড, ‘ডিউক বলের সিম খুবই উঁচু, শক্ত ও উজ্জ্বল থাকে। এই বলের সঙ্গে মানিয়ে নিতে অনেক কাজ করতে হয় যেমনটা আমরা আগে দেখেছি।’
সেই ভিডিওর শুরুতে দেখা গেছে মোস্তাফিজের সঙ্গে ডিউক বল নিয়ে কথা বলছেন ডোনাল্ড, দেখিয়ে দিচ্ছেন বলের সিম পজিশন ও গ্রিপ কেমন হওয়া উচিত। গুরুর বলা কথা অনুসরণ করে বেশ কয়েকটি বল করেন মোস্তাফিজ এবং সবগুলোই ছিল প্রায় নিখুঁত। যা একপ্রকার চমকে যাওয়ার মতোই।
ফিজও প্রথমবারের মতো এই বল নিয়ে কাজ করছেন জানিয়ে ডোনাল্ড বললেন, ‘ফিজের সঙ্গে একটি সেশন করলাম।
আইপিএলের পর এটিই তার প্রথম। তাকে এই বল সম্পর্কে কিছু ধারণা দিলাম। সে এবারই প্রথম এই বল নিয়ে কাজ করলো। তার গ্রিপ হালকা বদলেছি। তো প্রথমবার হিসেবে তার মনে হয়েছে এটি খুব কাজে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘তো ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে (ডিউক বলে কেমন হয়) দেখার সুযোগ থাকছে। এই বলের সঙ্গে মানিয়ে নিতে আমাদের বেশ কাজ করতে হবে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
