| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভবিষ্যতের ভারতের 'গেম-চেঞ্জার' এর নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১২ ১৭:৫২:২৯
ভবিষ্যতের ভারতের 'গেম-চেঞ্জার' এর নাম ঘোষণা

করবেন গুজরাতের জার্সিতে? এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। হার্দিক ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দুরন্ত পারফর্ম করে নিজের জাত চিনিয়েছেন।

সাত মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন হার্দিক পাণ্ডিয়া। কামব্য়াক করেই নিজের ছাপ রেখেছেন ভারতীয় দলের বরোদার স্টার অলরাউন্ডার। ২০২১ টি-২০ বিশ্বকাপের পর ফের মেন ইন ব্ল্যুর হয়ে খেলছেন হার্দিক।

গত বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ঋষভ পন্থের ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। পাঁচে নেমে হার্দিক ১২ বলে অপরাজিত ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে ভারত। চলতি আইপিএলে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রাপ্তি হার্দিকের প্রত্যাবর্তন। ভারতের প্রাক্তন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর বলছেন যে, শুধু বিশ্বকাপেই নয়, ভারতের হয়ে আগামী প্রতি ম্যাচে হার্দিক কামাল করবেন।

এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, "আমার মনে হয় হার্দিক পাণ্ডিয়া ভারতের গেম-চেঞ্জার হতে চলেছেন। শুধু আসন্ন বিশ্বকাপেই নয়, ভারতের আগামী প্রতিটি ম্যাচের কথা ভেবেই বললাম। হার্দিক পাঁচে ব্যাট করুক বা প্রথম কিংবা দ্বিতীয় পরিবর্তনে বল করুক। আমি ওকে নতুন বলে দেখতে চাই।"

বিগত কয়েক মাসে যেন এক নতুন হার্দিককে দেখল বাইশ গজ। আইপিএল অভিষেককারী দল গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিয়ে সবার আগে আইপিএল প্লে-অফেই নিয়ে যাননি হার্দিক। টিমকে জিতিয়েছেন কাপ। পনেরোতম আইপিএলে কি হার্দিক বল করবেন গুজরাতের জার্সিতে? এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। হার্দিক ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দুরন্ত পারফর্ম করে নিজের জাত চিনিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...