আবারও গোলঃ জয়ের আশা হারিয়ে চরম বিপদে বাংলাদেশ
দেড় মিনিটেই তিনটি কর্ণার আদায় করে তুর্কেমিনিস্তান। ছয় মিনিটের মাথায় চতুর্থ কর্ণার পায় প্রতিপক্ষ। এবার আর সুযোগ হাতছাড়া করেনি, দুর্বল ডিসেন্সের সুযোগ নিয়ে গোলরক্ষক জিকোকে ফাঁকি দিয়ে গোল আদায় করে নেন আলতিমিরা।
১-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ দল উল্টো আক্রমণ শুরু করে। সেই আক্রমণ থেকে গোল ফিরিয়ে দিতে পেরেছে লাল-সবুজরা। ১১ মিনিট ৫৫ সেকেন্ডের মাথায় বিশ্বনাথের থ্রো থেকে ইবরাহিমের হেড থেকে গোল পায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ মিনিটের খেলা শেষ হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ ফলাফলঃ ৬৬ মিনিটের খেলা শেষে বাংলাদেশ দলের দুই প্লেয়ার চোট নিয়ে মাঠে ছাড়েন।
৭৮ মিনিটের খেলা শেষে বাংলাদেশ ০১ - ০২ তুর্কেমিনিস্তান
