হারতে হারতে অবশেষে জয়ের দেখা পেল ইতালি
ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ১০:২৬:২৪
নেশনস লিগেও শুরুটা হয়েছিল জার্মানির বিপক্ষে ড্র দিয়ে। অবশেষে জয়ের দেখা পেলো রবার্তো মানচিনির দল। ঘরের মাঠে মঙ্গলবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে হাঙ্গেরিকে ২-১ গোলে হারিয়েছে ইতালি।
জিততে ভুলে যাওয়া ইতালির সবশেষ সাত ম্যাচে এট কেবল দ্বিতীয় জয়। ড্র করেছে তিন ম্যাচ, হেরেছে দুটিতে।
