| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

টি-টোয়েন্টি নিয়ে তামিম মিথ্যা কথা বলেছে: বিসিবি সভাপতি পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৭ ১০:৩২:২৪
টি-টোয়েন্টি নিয়ে তামিম মিথ্যা কথা বলেছে: বিসিবি সভাপতি পাপন

কিন্তু প্রশ্ন হলো, বিশ্রামের ছয় মাস শেষ হওয়ার পর কী করবেন ওয়ানডে দলের অধিনায়ক? এই বিশ্রাম পর্ব শেষ হওয়ার পরপরই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের তোড়জোড়। বিশ্রাম থেকে ফিরেই কি বিশ্বকাপ দলে ঢুকে যাবেন তামিম? নাকি ভিন্ন ভাবনা আছে কোনো?

এর সদুত্তর মেলেনি কারও কাছ থেকে। বিসিবির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তামিম নিজেই জানাবেন নিজের ভবিষ্যত সম্পর্কে। আর সবশেষ তামিম জানালেন, টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে কারও সঙ্গে কোনো কথাই হয়নি তার। এ বিষয়ে অস্ফুট ক্ষোভও প্রকাশ করেছেন তামিম।

রোববার সংবাদ মাধ্যমে তামিম বলছিলেন, ‘টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। আমার মনে হয় এতটুক আমি ডিজার্ভ করি যে আমি কি চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা।’

তামিমের এ বক্তব্যকে মিথ্যা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজে পাপন জানিয়েছেন, তামিমের সঙ্গে অন্তত চারবার টি-টোয়েন্টি নিয়ে আলোচনা হয়েছে তারা।

পাপন বলেছেন, ‘এটি পুরোপুরি মিথ্যা (যে আমরা তার সঙ্গে টি-টোয়েন্টি নিয়ে কথা বলিনি)। আমি ওকে অন্তত চারবার বাসায় ডেকেছি এবং টি-টোয়েন্টি খেলতে অনুরোধ করেছি। বোর্ডের অন্যরাও এ বিষয়ে ওর সঙ্গে কথা বলেছে। এখন দেখুন ও কী বলছে!’

তিনি আরও যোগ করেন, ‘অনেকবার অনুরোধের পরও সে আমাদের লিখিত দিয়েছে যে এখন (টি-টোয়েন্টি) খেলতে চায় না। আমি বুঝতে পারছি না এখানে কনফিউশন আসলে কোথায়। আমি বলতে চাচ্ছি, ও কী বলতে চায় বলতে দিন। এরপর আমরা আমাদের হাতে থাকা প্রমাণ দেখাবো।’

আপাতত তামিমের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও, তাকে যেকোনো সময় এই ফরম্যাটে স্বাগত জানাতে প্রস্তুত পাপন, ‘আমরা তাকে টি-টোয়েন্টিতে দেখতে চাই। সে কি খেলবে? সে কি বিশ্বকাপ খেলতে চায়? যদি চায় তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করেছে ...

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...