| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর কাছে ক্রিকেটার রুবেলের আকুতি, যা লিখলেন ফেসবুকে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৬ ২২:০৪:১৮
প্রধানমন্ত্রীর কাছে ক্রিকেটার রুবেলের আকুতি, যা লিখলেন ফেসবুকে

এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের আঁচ লেগেছে দেশের ক্রিকেট পাড়ায়ও। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম থেকে শুরু করে অনেকে সমবেদনা এবং সাহায্যের জন্য সবাইকে এগিয়ে আসতে আহবান জানিয়েছিলেন। এবার সে দলে যোগ দিলেন টাইগার পেসার রুবেল হোসেনও।

তবে রুবেল কেবল সীতাকুণ্ড ট্র্যাজেডি নয়, চিন্তা করেছেন সুদূরপ্রসারী। আর তাই তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগুন নেভানোর জন্য উন্নত যন্ত্রপাতি কেনার আবেদন জানিয়েছেন তিনি। সরকারের অর্থ নয়, সাধারণ জনগণের অর্থে এই যন্ত্রপাতি কেনার আহবান রুবেলের।

আজ (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক বার্তায় জানিয়েছেন, বাংলাদেশ ফায়ার সার্ভিসকে যেন ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেওয়া হয়। যেখানে টাকা পাঠাবেন আপামর জনসাধারণ। আর সেই অর্থে কেনা হবে আগুন নেভানোর সব অত্যাধুনিক যন্ত্রপাতি।

রুবেল লিখেন, ‘মাননীয়_প্রধানমন্ত্রী

দয়া করে বাংলাদেশের ফায়ার সার্ভিসকে একটা ব্যাংক একাউন্ট খোলার নির্দেশ দিন।

আমরা সারা দেশের মানুষ সেই ব্যাংক একাউন্টে টাকা জমা দিব, যে যা পারি তাই দেব। ১০, ১০০, ১০০০ কিংবা ১০০০০ টাকা। দেশের মানুষের টাকায় আগুন নেভানোর আধুনিক যন্ত্রপাতি কেনা হবে।

নিজেদের টাকায় যেহেতু আমরা আমাদের স্বপ্নের ‘পদ্মা সেতু’ করতে পেরেছি, তাহলে আমরা আমাদের টাকায় উন্নত-আধুনিক যন্ত্রপাতিও কিনতে পারবো, দয়া করে আপনি আমাদের কে সেই সুযোগ টা করে দিন।

এদেশের মানুষ বিপদে মানুষের পাশে দাঁড়ায় এর নাম সোনার বাংলাদেশ।’

অত্যাধুনিক যন্ত্রপাতির অভাবেই বাংলাদেশে অগ্নিকান্ড স্বাভাবিকের চেয়েও বেশি ভয়াবহতা ছড়িয়েছে। যা দেখা গিয়েছিল বনানী, পুরান ঢাকা কিংবা এই সীতাকুণ্ডের অগ্নিকান্ড ঘটনায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...