| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো মাঠে নামছে ব্রাজিল, জেনেনিন প্রতিপক্ষ ও ম্যাচের সময়সূচি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৪ ১৮:৩১:১২
আবারো মাঠে নামছে ব্রাজিল, জেনেনিন প্রতিপক্ষ ও ম্যাচের সময়সূচি

যনিজেদের শক্তি যাচাই বাছাই করতে অংশ নিচ্ছে প্রীতি ম্যাচসহ বিভিন্ন প্রতিযোগিতায়। যার ধারাবাহিকতায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

গত ২ জুন বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচ দুর্দান্ত জয়ের পর শেষে এবার পাওয়ার হাউজ জাপানের মুখোমুখি হবে নেইমার-জেসুসরা। সোমবার (৬ জুন) জাপানের রাজধানী টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বনাম চারবারের এশিয়ান চ্যাম্পিয়ন জাপানের ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৪.২০ মিনিটে।

ফুটবল বিশ্বকাপের আগে সেরা প্রমানের লড়াইয়ে নিজেদের সবশেষ ম্যাচে ব্রাজিল ও জাপান দুই দলই জয় পেয়েছে দুর্দান্তভাবে। ব্রাজিল এশিয়ার আরেক শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পায় ১-৫ গোলে। ব্রাজিয়ান সুপারস্টার নেইমার এদিন দুইটি গোল করেন। এছাড়াও রিচার্লিসন, ফিলিপে কুতিনহো এবং গ্যাব্রিয়েল জেসসু একটি করে গোল করেন।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ের দিন দুর্দান্ত জয় পায় জাপানও। সাপ্পোরোতে প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারায় এশিয়ার পাওয়ার হাউজ জাপান। জাপানের পক্ষে প্রথম গোলটি করেন স্ট্রাইকার টাকুমা আসানো। এরপর দাইচি কামাদা, কাওরু মিতুমা ও আও তানাকার গোলে প্যারাগুয়ের জালে এক হালি বল জড়ায় জাপান।

দুই দল এখন পর্যন্ত মোট ১২বার মুখোমুখি হয়েছে। যেখানে ল্যাতিন আমেরিকার দলটি ১০টি ম্যাচেই জয় পেয়েছে। বাকি দুইটি ম্যাচ ড্র। এবার দেখার পালা আসন্ন এই ম্যাচে কারা আধিপত্য বিস্তার করতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...