| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘২০২২ কাতার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৪ ১৮:২৩:৩০
‘২০২২ কাতার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা’

দলের এমন দাপুটে পারফরম্যান্সের পর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন দেখাও শুরু করে দিয়েছেন সমর্থকরা।

অন্যদিকে দিকে, আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের দাবিদার বলে মন্তব্য করেছেন ইতালির কোচ রবার্তো মানচিনি। তিনি বলেন, তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। জয়টা তাদেরই প্রাপ্য ছিল। সঙ্গে আরও যোগ করেন, আমি মনে করি কাতার বিশ্বকাপ ওরাই জিতবে।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে মানচিনির সাফাইয়ের পরও নিজেদের ফেবারিট মানছেন না লিওনেল মেসি। শিরোপা জয়ের পর নিজেদের পা মাটিতেই রাখছেন আর্জেন্টাইন তারকা। জানিয়েছেন, কাতার বিশ্বকাপে ফেবারিট নয় আর্জেন্টিনা। বরং কাতারে প্রতিপক্ষ দলগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারেন তারা। বিশ্বকাপের আগে নিজেদের আরও উন্নতির প্রয়োজন আছে বলেও মত তার।

ফিনালিসিমার লড়াই শেষে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, কাতার বিশ্বকাপে আরও অনেক ভালো দল খেলবে। আমরা বলতে পারি না যে আমরা সেখানে ফেবারিট। তবে, এটা সত্যি যে আমরা যে কারো ঘুম হারাম করে দিতে পারি। আমরা চেষ্টা করবো।

এদিকে, ফিনালিসিমার শিরোপা জিতে ফরাসি তারকা এমবাপ্পেকে দাঁতভাঙ্গা জবাব দিলেন লিওনেল মেসি।

ওয়েম্বলিতে একটা জয়। একটা শিরোপা শত সমালোচনার দাঁতভাঙ্গা জবাব। কোপা আমেরিকার পর মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ফিনালিসিমার শিরোপা আর্জেটিনার। শিরোপা জয়ের পর উদযাপনের মধ্যমনি দলের নিউক্লিয়াস লিওনেল মেসি। এ যেন ইটের জবাবে পাটকেল নিক্ষেপ। ইতালির ঘুরে দাঁড়ানোরর স্বপ্ন ভেঙে ফিনালিসিমা জিতে এমবাপ্পেকে কড়া জবাব দিলেন আর্জেন্টাইন তারকা।

পেলে, ম্যারাডোনা যুগের ফুটবলের চেয়ে বর্তমানের ল্যাটিন ফুটবল নাকি ই্‌উরোপের গতিময় ফুটবলকে টেক্কা দিতে পারছে না। কদিন আগে মেসিরই সতীর্থ ফরাসি তারকা এমবাপ্পের এমন ঔদ্ধত্বপূর্ণ মন্তব্যের জবাব যেন মেসির ফিনালিসিমা।

মেসি বলেন, ইউরোপের চেয়ে দক্ষিণ আমেরিকার কন্ডিশনে খেলা অনেক চ্যালেঞ্জিং। হতে পারে বিশ্বকাপে সাম্প্রতিক সময়ে আগের মতো সাফল্য পাচ্ছে না দক্ষিণ আমেরিকার দলগুলো। তাই বলে গতিময় ফুটবল আমরা খেলতে পারি না এটাও ঠিক নয়। বাছাইপর্বে আর্জেন্টিনাকে অনেক কঠিন পরীক্ষার সামনে পড়তে হয়েছে। সেটা অনেকেই ভুলে গেছে। আমরা উন্নতি করছি। সেটা বিশ্বকাপের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

ফিনালিসিমার শিরোপা জিতে মেসি জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে জিতলেন ৪০ টি শিরোপা। আর মাত্র ৬টি শিরোপা জিতলেই ছুয়ে ফেলবেন বন্ধু দানি আলবেসের বিশ্বরেকর্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...